প্রতিবেদক, রাজনীতি ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন হত্যায় জড়িত সন্দেহে এক কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের ওই শিক্ষার্থীর প্রাইভেট টিউটর ছিলেন জুবায়েদ।
রোববার (১৯ অক্টোবর) মধ্যরাতের দিকে বংশালের নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে মেয়েটিকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, মেয়েটির পরিবারের সদস্যদেরও হেফাজতে রাখা হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসার সিঁড়ি থেকে জুবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়েদের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জুবায়েদের টিউশনির বাসার সিঁড়িতে এ ঘটনা ঘটে। জুবায়েদ ওই বাসাটিতে টিউশনি করাতে গিয়েছিলেন। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানাই।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, যারা পালিয়ে গেছে তারাই হত্যাকারী। জুবায়েদ যেখানে টিউশনি পড়াতে যেত সেই পরিবারও জড়িত। ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করার আলটিমেটামও দেন তিনি।
লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, প্রাথমিকভাবে জুবায়েদের টিউশন ছাত্রীকে আটক করা হয়েছে। বাড়ির অন্য সদস্যদেরও হেফাজতে রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আমরা দুজনকে শনাক্ত করেছি। তাদের গ্রেপ্তারে কয়েকটি টিম কাজ করছে। আশা করছি, খুব শিগগিরই তাদের আটক করা সম্ভব হবে।
এদিকে জুবায়েদ হত্যার প্রতিবাদে রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বাহাদুর শাহ পার্ক, শাঁখারীবাজার মোড়, জজকোর্ট, রায়সাহেব বাজার মোড় হয়ে তাঁতীবাজার মোড়ে গিয়ে তারা সড়ক অবরোধ করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে বংশাল থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
‘আমার ভাই মর্গে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘রাস্তাঘাটে ছাত্র মরে, প্রশাসন কী করে?’, ‘বিচার বিচার চাই, জোবায়েদ হত্যার বিচার চাই’, ‘প্রশাসনের দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।
১৬ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার
১৬ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’
১৮ ঘণ্টা আগে
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
১৮ ঘণ্টা আগে