প্রতিবেদক, রাজনীতি ডটকম

৪৪তম বিসিএস ২০২১-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসিসি)। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৭৩২ জন। বুধবার (৩ এপ্রিল) পিএসসির ক্যাডার শাখার পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
ফলাফলে দেখ যায়, প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারে পাঁচ হাজার ৩২৬ জন, সাধারণ এবং কারিগরি বা পেশাগত ক্যাডারে পাঁচ হাজার ৮৬২ জন এবং কারিগরি বা পেশাগত ক্যাডারে ৫৪৪ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তীতে প্রার্থীদের কাঙ্ক্ষিত যোগ্যতায় ঘাটতি, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, অসত্য তথ্য প্রদান বা জাল সার্টিফিকেট প্রমাণিত হলে এই প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। একই সঙ্গে বিধিসম্মত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ৮ মে শুরু হবে। বিস্তারিত সময়সূচি সংবাদমাধ্যমে, পিএসসির ওয়েবসাইটে এবং প্রার্থীর দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তা পাঠানোর মাধ্যমে জানিয়ে দেওয় হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, বংশাল এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে।
৫ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময়ে চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে বারবার তাগিদ দেওয়া হয়েছে ভারত সরকারকে। দেশে এলেই তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।
১৫ ঘণ্টা আগে
গবেষণার প্রধান বৈজ্ঞানিক গবেষক অধ্যাপক তেরেসা ল্যাম্ব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুন্দিবুগিও ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার মাত্র ৫৭ দিনের মধ্যেই টিকাটি মানবদেহে পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে, যা এই সংকট মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরে।
১৫ ঘণ্টা আগে