রাবির আরও ৭ হল প্রাধ্যক্ষের পদত্যাগ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরও সাতটি হলের প্রাধ্যক্ষ ও ২৪ জন আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

পদত্যাগ করা হল প্রাধ্যক্ষরা হলেন, বেগম রোকেয়া হলের ড. জয়ন্তী রানী বসাক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ড. ফারজানা কাইয়ুম কেয়া, রহমতুন্নেসা হলের ড. হাসনা হেনা, শহীদ জিয়াউর রহমান হলের ড. মো. নাসিরুদ্দিন, বেগম খালেদা জিয়া হলের ড. হোসনে আরা খানম, মন্নুজান হলের ড. রাশিদা খাতুন, তাপসী রাবেয়া হলের ড. জুয়েলী বিশ্বাস।

এছাড়া রোকেয়া হলের পাঁচজন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের দুইজন, রহমাতুন্নেসা হলের দুইজন, শহীদ জিয়াউর রহমান হলের চারজন, তাপসী রাবেয়া হলের চারজন, বেগম খালেদা জিয়া হলের তিনজন এবং মন্নুজান হলের চারজনসহ এই সাত হলের মোট চব্বিশ জন আবাসিক শিক্ষকও পদত্যাগ করেছেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, সহ-উপাচার্য সুলতান-উল-ইসলাম ও হুমায়ুন কবীর, প্রক্টর আসাবুল হকসহ বর্তমান প্রশাসনের ৩১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন। রেজিস্ট্রার তারিকুল হাসান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত বর্তমান প্রশাসনের মোট ৬৯ জন ব্যক্তি পদত্যাগ করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১০ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

১০ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

১১ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

১১ ঘণ্টা আগে