সাতক্ষীরা সিটি কলেজের সভাপতি নুরুল আমিন

ডেস্ক, রাজনীতি ডটকম

সাতক্ষীরা সিটি কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পেলেন শিক্ষানুরাগি ও সমাজসেবক মোঃ নুরুল আমিন লাবলু।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি মোঃ নওশাদ আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। ওই পদে মোঃ নুরুল আমিনকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হলো।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদ অর্থাৎ ২৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত নতুন সভাপতি দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, সাতক্ষীরা সিটি কলেজের অভ্যন্তরীণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত প্রতিবেদন অনুযায়ী সেখানে অস্থিরতা বিরাজ করছে। পলাতক সাবেক অধ্যক্ষ শিহাব উদ্দীনের বিরুদ্ধে একটি রাজনৈতিক ভাবাদর্শের শিক্ষকদের মাধ্যমে গত এক মাসের বেশি সময় কলেজে অস্থিতিশীল পরিবেশে সৃষ্টি করার অপচেষ্টা চালানোর অভিযোগ রয়েছে।

এই অবস্থার অবসান ঘটিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন সভাপতি হিসেবে নুরুল আমিনকে মনোনীত করে।

নুরুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৪ সালে স্নাতক ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি চীনা অর্থায়নে পরিচালিত দেশের একটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে ডিজিএম পদে কর্মরত আছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দুবাইয়েই আছেন বেনজীর, ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।

১৫ ঘণ্টা আগে

বেনজীরকে ফেরাতে ব্যর্থ সরকার, সংসদে বিরোধীদলের ক্ষোভ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

১৫ ঘণ্টা আগে

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১৬ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১৭ ঘণ্টা আগে
Advertisement