প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিশন সবার জন্য উন্মুক্ত কর্মমুখী, গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা’-কে সামনে রেখে নতুন প্রযুক্তির উদ্ভাবন, প্রায়োগিক ও মৌলিক গবেষণা করার লক্ষে বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার কর্তৃক প্রস্তাবিত পূর্ণকালীন রিসার্চ প্রফেসর, পূর্ণকালীন সহযোগী রিসার্চ প্রফেসর ও অ্যাজাঙ্কট ফ্যাকাল্টি নিয়োগের প্রস্তাব গত ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাউবির বোর্ড অব গভর্নরস্ এর ১৯৩তম সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।
এ ধরনের ইনোভেটিভ, যুগোপযোগী ও যুগান্তকারী প্রস্তাব দেয়ার জন্য উপাচার্যকে এ সভায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। তা ছাড়া, এ প্রস্তাব বাস্তবায়িত হলে মৌলিক গবেষণার ক্ষেত্র ও পরিবেশ তৈরি এবং শিক্ষার মানোন্নয়ন হবে যা বাউবিতে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন হবে বলে সভায় সকলে একমত পোষণ করেন।
এই প্রোগ্রামের আওতায় দেশ-বিদেশের গবেষকরা দেশি ও বিদেশি সংস্থা হতে গবেষণা তহবিল সংগ্রহ করে বাউবিতে গবেষণা করতে পারবেন এবং তাদের বাউবির পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা দেয়া হবে। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, শিল্প প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পের প্রধান ও গবেষণার কাজে নিয়োগকৃত অন্যান্য গবেষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতনাদি গবেষণা প্রকল্পের তহবিল থেকে নির্বাহ হবে। পূর্ণকালীন গবেষকের অধীনে এমফিল, পিএইচডি ডিগ্রি প্রোগ্রামও পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন গবেষণাগার ও গবেষণার ক্ষেত্র সৃষ্টি হবে, বিদেশি শিক্ষার্থী ও গবেষকরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন ও গবেষণার জন্য আগ্রহ প্রকাশ করবে।
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার সেতুবন্ধন তৈরি হবে, যা স্মার্ট শিক্ষা ব্যবস্থা অর্জনে কার্যকর ভুমিকা রাখবে। পূর্ণকালীন গবেষণা কার্যক্রম অব্যাহত থাকলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিকমানে পৌঁছাতে সক্ষম হবে এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন দ্রুত হবে। সার্বিকভাবে এসডিজি ২০৩০ এবং রূপকল্প ২০৪১ অর্জনে এ স্কীম সহায়তা করবে। দেশব্যাপী বিস্তৃত বাউবির আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রগুলো নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অন্যান্য বিশ্ববিদ্যালয়েরও বাউবিতে ব্যাপক গবেষণা কার্যক্রমের সুযোগ রয়েছে। গবেষণার ফলাফল দেশি ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হবে।
উল্লেখ্য, বাউবিতে বর্ণিত রিসার্চ প্রফেসরশীপ ও অ্যাজাঙ্কট ফ্যাকাল্টি -এর কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হবে।
এই প্রোগ্রামের আলোকে দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকদের দেশের মানুষের কল্যাণের জন্য নব উদ্ভাবনে অনুপ্রাণিত হয়ে গবেষণা প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান বাউবির উপাচার্য।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
৮ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১২ ঘণ্টা আগে