অভ্রর সহনির্মাতা রিফাতকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অভ্রর সহনির্মাতা রিফাত নবীকে বৃহস্পতিবার সংবর্ধনা দেয় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। রিফাত এই বিভাগের সাবেক শিক্ষার্থী। ছবি: বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

অব্রর সহনির্মাতা একুশে পদকপ্রাপ্ত রিফাত নবীকে সংবর্ধনা দিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ। রিফাত এই বিশ্ববিদ্যালয়ের এই বিভাগের সাবেক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে সংবর্ধনা দেওয়া হয় রিফাতকে। এ সময় তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক হিসেবে একটি ল্যাপটপ উপহার দেওয়া হয়।

উপউপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

অনুষ্ঠানে রিফাত বলেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরই প্রোগ্রামিংয়ে আগ্রহ জন্মে। সে আগ্রহ থেকেই অভ্র দলে কাজ শুরু করি। আসলে জীবনে কখন কী কাজে লাগে, আগে থেকে বলা যায় না। তাই ভালো লাগার বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।

অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, রিফাত নবীর এই অর্জন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়কে গর্বিত করেছে। তার অভ্র দলের প্রধান মেহেদি হাসান একা একুশে পদক গ্রহণ না করে দলের সবাইকে একসঙ্গে নিয়ে পদক গ্রহণের মাধ্যমে যেমন নৈতিকতা দেখিয়েছেন, তেমন নৈতিক মানুষ হিসেবে সবাইকে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আনিসুর রহমান এবং কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. মাহিন ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন

১১ ঘণ্টা আগে

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড

১২ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

১৩ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

১৩ ঘণ্টা আগে
Advertisement