সরকারি স্কুলে ভর্তিতে জুলাই অভ্যুত্থানে হতাহতদের সন্তানদের ৫% কোটা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মুক্তিযোদ্ধাদের সন্তানসহ ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সন্তান ও একই অভ্যুত্থানে আহতদের সন্তানদের জন্য সরকারি বিদ্যালয়ে ভর্তিতে ৫ শতাংশ কোটা নির্ধারণ করেছে সরকার।

গত ২০ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত হয়েছিল। রোববার (২ মার্চ) সেটি অফিস আদেশ আকারে জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়ে এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত বা শহিদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়ে এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত বা শহিদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে।

আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ শহিদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আদেশে আরও বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়ে কিংবা জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধাতালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে, কোনো অবস্থাতেই আসন শূন্য রাখা যাবে না।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দুর্নীতির ‘প্রাথমিক সত্যতা’ বক্তব্য প্রত্যাহারে দুদক কর্মকর্তাকে আইনি নোটিশ আসিফের

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি

১৬ ঘণ্টা আগে

ফায়ারিং অনুশীলনে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

১৭ ঘণ্টা আগে

কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের

১৮ ঘণ্টা আগে

দেশে এআই-চালিত বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ‘অ্যাডজোইকে’র যাত্রা শুরু

প্রযুক্তি প্রতিষ্ঠান DSales-এর অধীনে গড়ে ওঠা AdZoic ও Umbrellax যৌথভাবে ডিজিটাল প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডে যুক্ত করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এশিয়াজুড়ে ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে এই সমন্বিত প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ তৈরি করা হয়েছ

২০ ঘণ্টা আগে
Advertisement