প্রতিবেদক, রাজনীতি ডটকম

পাঞ্জেরী পাবলিকেশন্স লি.-এর সাফল্যের অভিযাত্রায় যুক্ত হলো আরেকটি উজ্জ্বল অর্জন। অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষ্যে ২০২৫ সালের গুণমান বিচারে সর্বাধিক সেরা মানের শিশুতোষ গ্রন্থ প্রকাশের জন্য বাংলা একাডেমি ঘোষিত ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০২৬’ অর্জন করেছে পাঞ্জেরী।
রোববার (১৫ মার্চ) বিকেলে বাংলা একাডেমি আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাঞ্জেরী পাবলিকেশন্স লি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম সেলিমের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।
অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার লাভ করে পাঞ্জেরী। এই ধারাবাহিক অগ্রযাত্রায় সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছে দেশের অন্যতম শীর্ষ এই প্রকাশনা সংস্থাটি। পাঞ্জেরী প্রতিশ্রুতিবদ্ধ যে, গুণগত মান ও সৃজনশীলতার এই অনন্য যাত্রা তারা অব্যাহত রাখবে।

মন্ত্রী আরও বলেন, লটারি পদ্ধতি কতটা যৌক্তিক—সে বিষয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। তাই আগামী বছর ভর্তি পদ্ধতি নিয়ে অভিভাবকসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সেমিনার ও আলোচনার মাধ্যমে মতামত নেওয়া হবে।
১৬ ঘণ্টা আগে
চিঠিতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে মাদকের কুফল সম্পর্কে প্রচার-প্রচারণা জোরদার করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন
১৭ ঘণ্টা আগে
(৬) হাসপাতালের অন্তঃবিভাগ ইউনিট প্রধানরা প্রতিদিন তাদের বিভাগীয় কার্যক্রম তদারক করবেন। মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ল্যাব, এক্স-রে সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের অন কল সেবা চালু রাখতে হবে।
১৭ ঘণ্টা আগে
তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) একজন প্রার্থী কাঁচি প্রতীকে নির্বাচন করছেন।
১৭ ঘণ্টা আগে