শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদনের সময় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন ও ফি জমা দেওয়ার সময় ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯টা পর্যন্ত বাড়ানো হয়েছে। আবেদনের অন্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে। এখন পর্যন্ত মোট ৮১ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে।
এর মধ্যে পেমেন্ট নিশ্চিত করেছেন ৭১ হাজার শিক্ষার্থী। এখন পর্যন্ত 'এ' ইউনিটে (বিজ্ঞান শাখা) ৪৭ হাজার ও 'বি' ইউনিটে (বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক) ৩৪ হাজার আবেদন জমা পড়েছে বলেও তিনি জানান।
জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে গত ৬ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রায় ৭২ ঘণ্টারও বেশি সময় আবেদন বন্ধ থাকে। ফলে ওই সময়ে কোনো ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করতে পারেনি। তাই আবেদনের সময় বাড়ানো হয়েছে।

মন্ত্রী জানান, গুলশান ও হাইকোর্ট-সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।
১৪ ঘণ্টা আগে
তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
১৫ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
১৬ ঘণ্টা আগে