সমাজে শিক্ষকের মর্যাদা সর্বোচ্চ: শিক্ষা উপদেষ্টা

বাসস
ছবি: সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার বলেছেন, সমাজে শিক্ষকের মর্যাদা সর্বোচ্চ। সেই অবস্থানকে শক্তিশালী করতে হবে।

শিক্ষকই পারেন শিক্ষার্থীদের মানবিকতা, নৈতিকতা ও নাগরিক চেতনায় গড়ে তুলতে।

ফরিদপুর টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট আয়োজিত মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয় ও মাদ্রাসার নবীন শিক্ষকদের ৫৬ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির পরিদর্শন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এ সব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, মাধ্যমিক শিক্ষা আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তর। দীর্ঘদিন ধরে এই পর্যায়ে কাঙ্ক্ষিত প্রশিক্ষণ কাঠামোর অভাব ছিল, আজ তার পূরণ হচ্ছে। এতে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত।

তিনি বলেন, সরকারের সীমিত সম্পদ ও নানা চ্যালেঞ্জ সত্ত্বেও শিক্ষা খাতে প্রয়োজনীয় সংস্কার অব্যাহত রয়েছে। দায়িত্ব গ্রহণের সময় রাষ্ট্রের আর্থিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন থাকলেও সরকার নিয়মিত ঋণ পরিশোধ, বেতন-ভাতা প্রদান এবং উন্নয়ন কার্যক্রম সচল রেখেছে।

তিনি আরও বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্য খাতে বৃহৎ বিনিয়োগ প্রয়োজন এটা আমরা জানি। তবে সীমাবদ্ধতার মধ্যেও আমরা প্রশিক্ষণসহ বহু উদ্যোগ নিয়েছি।’

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেন, প্রশিক্ষণ শেষে মূল্যায়নের মাধ্যমে শিক্ষকরা কোন কোন ক্ষেত্রে উন্নয়ন সম্ভব তা নির্দ্বিধায় জানাবেন। ‘সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি ছাড়া মূল্য সংযোজন অসম্ভব। তাই কী ভালো হয়নি, কোথায় উন্নতি প্রয়োজন এসব আমাদের উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

পেশাগত জীবনে রাজনৈতিক পক্ষপাতিত্ব স্থান না দিতে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে মূল্যবোধের চর্চার কেন্দ্রে পরিণত করার আহ্বান শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, ‘মাধ্যমিক শিক্ষকদের এই প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষার মান উন্নয়নে একটি বড় পদক্ষেপ। সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার এই উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’

অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশন এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজের প্রতিনিধি, প্রশিক্ষক এবং অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আজ বিশ্ব বাবা দিবস

বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ হিসেবে এই দিনটি পালিত হলেও, এর পেছনে রয়েছে এক মেয়ের বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও সংগ্রামের ইতিহাস।

৫ ঘণ্টা আগে

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ

৬ ঘণ্টা আগে

বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী সরাসরি চীনের উদ্দেশে যাত্রা করবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে এই সফরটি সম্পন্ন হবে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালীকরণ, সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্

৬ ঘণ্টা আগে

যেসব ঘটনায় আলোচনায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মীর শাহে আলম বগুড়া-২ আসনে বিএনপি থেকে নির্বাচিত এমপি এবং সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। সংসদে দেওয়া বিবৃতিতে ও পরে প্রেস রিলিজ দিয়ে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন।

১৬ ঘণ্টা আগে