ডেস্ক, রাজনীতি ডটকম

নাটোরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞাকে ‘জোরপূর্বক পদত্যাগ’ করানোর অভিযোগ ওঠেছে। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর থেকে ওই বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন।
সিইসি বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ- গত ২৭ আগস্ট শিক্ষার্থীরা বাউয়েট সংস্কারের দাবি নিয়ে ভিসি কার্যালয়ের সামনে জড়ো হলে সকল ব্যাচের সম্মতিক্রমে ১৫ জন সমন্বয়কর সঙ্গে ভিসির আলোচনা করেন। আলোচনায় সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা স্যারের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়, সেগুলোর সত্যতা যাচাই না করে তাকে বিভাগীয় প্রধান এবং ইসিই অনুষদের ডিন পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ সময় সিইসি বিভাগের শিক্ষার্থীরা ভিসির এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ভিসির সঙ্গে আলোচনায় বসতে চাইলে অন্য বিভাগের শিক্ষার্থীরা সিএসই বিভাগের শিক্ষার্থীদের মারধর করে। পরে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা অধ্যাপক গোলাম সরওয়ার ভূঁঞা স্যারের বহিষ্কার দাবি করে এবং মধ্যরাতে তাকে আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক পদত্যাগ করায়।
সিইসি বিভাগের শিক্ষার্থীরা জানায়, ২০১৭ সালের ১ মার্চ থেকে গত ২৭ আগস্ট পর্যন্ত গোলাম সরওয়ার বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বিভাগীয় কাজের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করেন। দায়িত্ব পালনকালে সিএসই বিভাগের শিক্ষার্থীদের নাসা স্পেস অ্যাপস প্রতিযোগিত-২০২১ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও অনেক উল্লেখযোগ্য অর্জন করে গোলাম সরওয়ারের নেতৃত্বে।
শিক্ষার্থীদের দাবি- দ্রুত অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা তার পদে পুনর্বহাল করতে হবে এবং বোর্ড অব ট্রাস্টিজের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে সুষ্ঠু ও ন্যায়বিচার করতে হবে। এ ছাড়া ঘটনায় জড়িতদের তাদের পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়ে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় তারা ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রাখবে।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
৭ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
৮ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
৮ ঘণ্টা আগে