বরিশাল প্রতিনিধি

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের পর সহকারী প্রক্টর এবং হল প্রভোস্টসহ আরও ১৭ জন দায়িত্ব ছেড়েছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে পদত্যাগ করেছেন তারা। বিষয়টি বাংলা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক ফয়সাল মাহমুদ রুমি।
পদত্যাগ করা ব্যক্তিরা হলেন সহকারী প্রক্টর পুম্পা রানী মজুমদার, ফরহাদ উদ্দিন, সাইফুল ইসলাম, ড. মোহাম্মদ মাহফুজ আলম ও শাওন মিত্র, শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. ইসরাত জাহান, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. তারেক মাহমুদ আবীর, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. হেনা রানী বিশ্বাস, শের-ই-বাংলা হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী, বঙ্গবন্ধু হলের সহকারী আবাসিক শিক্ষক কবির হাসান, শের-ই-বাংলা হলের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আহমেদ ফয়সাল, টিএসসি পরিচালক ড. রহিমা নাসরিন, গ্রন্থাগার ড. মো. সাখাওয়াত হোসেন, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ আশিক ই ইলাহী, শের-ই-বাংলা হলের সহকারী আবাসিক শিক্ষক মোহাম্মদ নাকিবুল হাসান ও পরিবহন পুল ম্যানেজার মিজানুর রহমান।
ফয়সাল মাহমুদ বলেন, ‘উপাচার্য ও প্রক্টর পদত্যাগের পরপরই তাদের সঙ্গে সংশ্লিষ্ট ১৭ জন পদত্যাগ করেছেন। যারা পদত্যাগ করেছেন তারা পদত্যাগপত্রে ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করেছেন।’
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে ২৪ ঘণ্টার মধ্যে উপাচার্য মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও প্রক্টর আবদুল কাইউমের পদত্যাগের দাবি জানানো হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বর্তমান উপাচার্য ও প্রক্টর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করেছেন। ক্যাম্পাস থেকে পুলিশ সমন্বয়কদের ধরে নিয়ে গেলেও তারা বাধা দেননি; বরং আন্দোলনরত শিক্ষার্থীদের দমন করতে সহায়তা করেছেন। ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার হামলা ও গুলি বর্ষণে অন্তত ৬০ শিক্ষার্থী আহত হন। এই হামলা ঠেকাতে তারা নির্লিপ্ত ছিলেন। তাই উপাচার্য ও প্রক্টর পদে তাদের বহাল থাকার নৈতিক অধিকার নেই।
মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হন। তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় বিক্ষোভ করেন। এ অবস্থায় উপাচার্য মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও প্রক্টর আবদুল কাইউম পদত্যাগ করেন। পরে আরও ১৭ জন কর্মকর্তা পদত্যাগ করেন।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
৯ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
১০ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
১০ ঘণ্টা আগে