প্রতিবেদক, রাজনীতি ডটকম

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। আগামীকাল সোমবার তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে। ঢাকা শিক্ষা বোর্ডের একাধিক সূত্র কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
একই সঙ্গে বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের দাবিগুলো পাঠানো হবে বলে জানা গেছে। এরপর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেবে বোর্ড।
এসএসসির সব বিষয় ‘ম্যাপিং’ করে ‘বৈষম্যহীনভাবে’ এইচএসসি পরীক্ষার ফলাফলের দাবিতে রবিবার দুপুর থেকে বিক্ষোভ করছে একদল শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে রবিবার রাতে তপন কুমার সরকার পদত্যাগের ঘোষণা দেন।
বৈষম্যহীন এইচএসসি পরীক্ষার ফলাফলের দাবিতে রবিবার আন্দোলন করেছে শিক্ষার্থীরা। এ সময় ঢাকা শিক্ষা বোর্ডে শিক্ষার্থীরা নিজেরাই তালা দেওয়ার পর আবার ভিতরে ঢুকে কক্ষ ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের ওপরও হামলার অভিযোগ পাওয়া গেছে।
সর্বশেষ সন্ধ্যা ৭টার দিকেও থেকে থেমে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। বোর্ডের ভেতর অবরুদ্ধ আছেন চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারসহ কর্মকর্তা-কর্মচারীরা। ‘সবাইকে পাস করানো’র দাবিতে আন্দোলন করছেন তারা।
মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন জানিয়ে তপন কুমার বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ইতিমধ্যে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা এসে আমাদের অফিসে ভাঙচুরও চালিয়েছে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে অবগত করেছি। সেখান থেকে সিদ্ধান্ত এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
১৫ অক্টোবর এইচএসসি-সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, ইতিমধ্যে যে ফলাফল প্রকাশ হয়েছে, তা বৈষম্যমূলক। কারণ সিলেট শিক্ষা বোর্ডে তিনটি বিষয়ের পরীক্ষা হয়েছে, বাকি ১০টি বিষয়ের ম্যাপিং হয়েছে। অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ডে সাতটি বিষয়ের পরীক্ষা হয়েছে, বাকি ৬টি বিষয়ের ম্যাপিং হয়েছে। এ জন্য তারা সবগুলো বিষয়ের ওপর ‘ম্যাপিং’ করে ফলাফল নতুন করে প্রকাশের দাবি জানাচ্ছেন।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।
৭ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
৭ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।
৮ ঘণ্টা আগে
বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।
৮ ঘণ্টা আগে