রাবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে হারিয়ে যাওয়া পরীক্ষার্থী উদ্ধার

রাজশাহী ব্যুরো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

মাগুরা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা দিতে এসে হারিয়ে যাওয়া পরীক্ষার্থীকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। আজ বুধবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ কমিশনার জামিরুল ইসলাম জানন, বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন ছিলো। সকাল ৯টায় শেখ রাসেল মডেল স্কুল কেন্দ্রে ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে মায়ের সঙ্গে মাগুরা থেকে আসেন মহুয়া। তিনি তার মোবাইল ফোনটি তার মায়ের কাছে রেখে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন।

মহুয়ার মা মেয়ের জন্য পরীক্ষার কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে থাকেন। সকাল ১০টায় পরীক্ষা শেষ হলে হাজারো শিক্ষার্থীর মাঝে গভীর উদ্বেগ নিয়ে মহুয়ার মা মহুয়াকে খুঁজতে থাকেন। সময় গড়িয়ে গেলেও মেয়েকে খুঁজে না পেয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে আরএমপি’র কন্ট্রোল রুমে গিয়ে মেয়েকে খুঁজে পেতে আকুতি শুরু করেন। এমন পরিস্থিতিতে কন্ট্রোল রুমে উপস্থিত উপ কমিশনার মধুসূদন রায় তাঁকে সান্ত্বনা দেন এবং মেয়েকে খুঁজে দেওয়ার আশ্বাস দেন।

তিনি আরও জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরএমপি’র কন্ট্রোল রুমে থেকে বেতার যন্ত্রের মাধ্যমে মহুয়াকে খুঁজে বের করার জন্য সব স্টেশনকে জানানো হয়। ডিউটির ফাঁকে মহুয়াকে খুঁজতে থাকে পুলিশ। অবশেষে অনেক খোঁজাখুঁজি করে মহুয়াকে উদ্ধার করে মায়ের কাছে ফিরে দেওয়া হয়।

মেয়েকে ফিরে পেয়ে মহুয়ার মা জানান, তিনি অত্যন্ত আনন্দিত। এতো মানুষের মাঝে এতো দ্রুত মেয়েকে পুলিশ খুঁজে দেবে ভাবতে পারেননি। কিন্তু পুলিশ তার মেয়েকে খুঁজে বের করে দিয়েছে। এজন্য তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরলেন স্পিকার

সফরকালে তিনি কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

৩ ঘণ্টা আগে

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৭ জন রয়েছেন।

৩ ঘণ্টা আগে

ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

৪ ঘণ্টা আগে

চব্বিশের গণঅভ্যুত্থান: দেশে আজ পালিত হচ্ছে ‘জুলাই শহিদ দিবস’

২০২৪ সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটাবিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকাসহ সারা দেশের রাজপথ। এরপরই জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন এক দফা দাবিসহ অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। এ

৫ ঘণ্টা আগে