‘জুলাই অভ্যুত্থান থেকে ডাকসু নির্বাচন পর্যন্ত ডুজা সাহসী ভূমিকা রেখেছে’

ঢাবি প্রতিনিধি
ডাকসু নেতারা বৃহস্পতিবার ডুজা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) সাহসী সাংবাদিকতার মাধ্যমে অনন্য অবদান রেখে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে ডাকসু নির্বাচন পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ডুজা সাহসী ভূমিকা রেখেছে। আগামী দিনেও ডাকসুকে শিক্ষার্থীদের সত্যিকারের প্রতিনিধি প্রতিষ্ঠানে রূপ দিতে সাংবাদিক সমিতির সহযোগিতা অপরিহার্য।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু ক্যাফেটেরিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সঙ্গে নবনির্বাচিত ডাকসু নেতাদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতিটি স্তরে দলীয় সিন্ডিকেট গড়ে উঠেছে। এসব সিন্ডিকেট ভেঙে দিয়ে নীতিমালা প্রণয়নের মাধ্যমে ডাকসু নির্বাচনকে নিয়মিত করার উদ্যোগ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে যেমন সেমিস্টারের জন্য সময় বরাদ্দ থাকে, তেমনি ডাকসু নির্বাচনের জন্যও বাধ্যতামূলক সময় নির্ধারণ করতে হবে।

নতুন ডাকসু ভিপি আরও বলেন, আমরা চাই, প্রতিবছর নির্বাচন আয়োজন হোক। শিক্ষার্থীদের মতামত ও অংশগ্রহণের মাধ্যমে ডাকসু সত্যিকার অর্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হোক।

ডুজার প্রশংসা করে সাদিক বলেন, জুলাই অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে সাংবাদিক সমিতি অগ্রণী ভূমিকা পালন করেছে। হাসিনার আমলে ক্যাম্পাসে ছাত্রলীগের দমন-পীড়নের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস না পেলেও ডুজার সদস্যরা তাদের লেখনীর মাধ্যমে প্রতিবাদ করেছেন। নির্বাচনের সময়ও সাংবাদিকরা দিনরাত পরিশ্রম করে ভোটারদের আস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষা দিয়েছেন।

এ সময় শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ‘ডিজিটাল কমপ্লেইন বক্স’ চালুর ঘোষণা দেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। এ ছাড়া ক্যানটিনের খাবারের মানোন্নয়ন এবং স্টাফ ও ম্যানেজারদের প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। ডাকসুর সব আর্থিক কার্যক্রম অডিটের আওতায় আনার প্রতিশ্রুতিও দেন নতুন নেতৃত্ব।

ফরহাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সাংবাদিক সমিতি সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। আমরা চাই প্রতিটি জায়গায় ফেয়ারনেস নিশ্চিত হোক। ক্যাফেটেরিয়া, রেজিস্ট্রার বিল্ডিং, গবেষণা লাইব্রেরি– যেখানেই সিন্ডিকেট আছে, সেখানেই পরিবর্তনের জন্য ডাকসু চাপ তৈরি করবে।

মতবিনিময়ের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি বলেন, ডাকসুর প্রতিনিধিরা বর্তমানে সিনেটের সদস্য হলেও সিন্ডিকেটের সদস্য নন। অথচ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সিদ্ধান্ত সিন্ডিকেট থেকেই আসে। তাই ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সিন্ডিকেটে অন্তর্ভুক্ত করা গেলে শিক্ষার্থীদের স্বার্থ আরও জোরালোভাবে প্রতিফলিত হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অটোরিকশায় বসবে নম্বর প্লেট, থাকবে কিউআর কোড: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও

৫ ঘণ্টা আগে

এলএনজি টার্মিনালে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র— জানালেন রাষ্ট্রদূত

রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন আগ্রহের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ দ্রুত বাস্তবায়ন ও সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। কম সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা দিতে পারলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।

৬ ঘণ্টা আগে

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অ

৯ ঘণ্টা আগে

নড়াইলে মাদরাসাছাত্রকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পিপি আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

১১ ঘণ্টা আগে
Advertisement