প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর এফডিসি মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীবাহী একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসে থাকা অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে বাসটি মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নেমে কারওয়ান বাজার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বাসটি মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় বাসটি একটি মাইক্রোবাসকে আঘাত করে এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে বাসের সামনে বসে থাকা শিক্ষার্থী ও মাইক্রোবাসের যাত্রীরা গুরুতর আঘাত পেয়েছেন।
আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, হলি ফ্যামিলি হাসপাতাল, ইনসাফ এবং শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা আহতদের খোঁজ নিতে হাসপাতালগুলোতে ছুটে যান।
দুর্ঘটনাকবলিত বাসে থাকা ঢাবির শিক্ষার্থী নাইমুজ্জামান ইমন বলেন, ‘ঢাবির ‘ক্ষণিকা’ বাস মগবাজারে এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় দুর্ঘটনায় পড়ে। আমি বাসেই ছিলাম। আল্লাহ আজ অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, ‘এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় ঢাবির বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। প্রাথমিকভাবে আমরা ৭ থেকে ৮ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়েছি। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।’
ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘ক্ষণিকার একটি বাস আজ সকালে মগবাজার এলাকায় দুর্ঘটনায় শিকার হয়েছে। ডাকসু নেতারা হাসপাতালগুলোতে এসেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে কাজ করছেন।’

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ভারতে ব্রিকস সম্মেলন হওয়ার কথা রয়েছে। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে সম্মেলনে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। পাশাপাশি দ্বিপক্ষীয় সফরেরও আমন্ত্রণ পেয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহারে দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
৫ ঘণ্টা আগে
কয়েকটি ক্লাস্টারের একাধিক বিদ্যালয়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া এবং কিছু বিদ্যালয়ে প্রশ্নপত্রের জন্য টাকা নেওয়ার অভিযোগ করেছেন শিক্ষকরা। এ ঘটনায় উপজেলা শিক্ষা কার্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা সালমা আক্তারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে তিনি প্রশ্নপত্র তৈরি বা বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ১৪ টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
৫ ঘণ্টা আগে