প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাধ্যক্ষ অধ্যাপক মামুন জিয়াদ ও শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলামসহ ছয়জন আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে ওই হলের প্রাধ্যক্ষরা তথ্যটি নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু হল প্রাধ্যক্ষ অধ্যাপক মামুন জিয়াদ জানান, আমার মনে হয়েছে দায়িত্বে থাকা অবস্থায় হলের শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া সঠিকভাবে পূরণ করতে পারিনি। তাই পদত্যাগ করেছি।
শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. শরিফুল ইসলাম বলেন, গতকাল আমার পদত্যাগের কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের অনুরোধে সেটা করিনি। কিন্তু ব্যক্তিগত কারণে চারজন আবাসিক শিক্ষকসহ পদত্যাগ করেছি।
বঙ্গবন্ধু হলে ৪৯৬ সিটের মধ্যে শতাধিক সিটেই অবৈধভাবে অবস্থান করতেন শিক্ষার্থীরা। আর দখলকৃত অধিকাংশ সিটই ছিল ছাত্রলীগের দখলে। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা বহু বছর ধরে কক্ষ দখল নিয়ে অবস্থান করতেন। এতে বছরে লক্ষাধিক টাকা আর্থিক ক্ষতির মুখে পড়ত হল প্রশাসন। গত ১৬ জুলাই কোটা আন্দোলন চলাকালে এই হলে ছাত্রলীগের দখলকৃত অন্তত ২২টি কক্ষ ভাঙচুর হয়। এতে সভাপতি ও সম্পাদকসহ নেতাদের কক্ষ থেকে পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। ১৭ জুলাই শহীদ হবিবুর হলে তল্লাশি চালান আন্দোলনকারীরা। ছাত্রলীগ নেতা সোহান ও মিনহাজের কক্ষ থেকে অস্ত্র পাওয়া যায়। এই হলেও বহু কক্ষ দখলে নিয়ে অবৈধভাবে অবস্থান করত ছাত্রলীগের নেতাকর্মীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, হলের সিট বরাদ্দ কিংবা নিয়ন্ত্রণ করতো রাবি শাখা ছাত্রলীগ।
শিক্ষার্থীরা আবাসিকতা পেলেও অনেক সিট ছাত্রলীগ দখলে রাখত। প্রাধ্যক্ষ কোনো হস্তক্ষেপ করতেন না। ছাত্রলীগের একছত্র দাপটে তারা ছিলেন নিরুপায়।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১০ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
১০ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
১১ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
১১ ঘণ্টা আগে