পঞ্চগড়ে এসএসসি-সমমান পরীক্ষার্থী ১৫৭৬১

রহিম আব্দুর রহিম, পঞ্চগড়
ফাইল ছবি

কাল সারাদেশে শুরু হতে যাচ্ছে এসএসসি সমমানের পরীক্ষা। পঞ্চগড় জেলায় এবারের এসএসসি, দাখিল এবং ভোকেশনাল পর্যায়ের মোট পরীক্ষার্থী ১৫ হাজার ৭৬১ জন। জেলার ৫ উপজেলার ২২৭টি মাধ্যমিক স্কুলের মোট পরীক্ষার্থী সংখ্যা ১২ হাজার ৬২৬ জন। এরমধ্যে পঞ্চগড় সদর উপজেলার ৫টি কেন্দ্রের মধ্যে পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪টি স্কুলের ৯৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট কেন্দ্রে বসবে ১৪টি প্রতিষ্ঠানের ৫৬৭ জন, কাজলদিঘী টুনিরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯টি স্কুলের ৫৯৩ জন, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৯টি স্কুলের মোট ৯৫৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে।

তেঁতুলিয়া উপজেলার ৪টি কেন্দ্রের মধ্যে তেঁতুলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫টি স্কুলের মোট ৩০২ জন শিক্ষার্থী, ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে ৮টি প্রতিষ্ঠানের ৫৪৭ জন, শালবাহান দ্বিমুখী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭টি স্কুলের ৫২৭ জন, মাঝিপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫টি প্রতিষ্ঠানের ৩০১ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশ গ্রহণ করবে।

দেবীগঞ্জ উপজেলার ৪টি কেন্দ্রের মধ্যে দেবীগঞ্জ সরকারি এন এন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২টি প্রতিষ্ঠানের ৭৮৭ জন, কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯টি স্কুলের ৬০০ জন, কালীগঞ্জ এম পি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬টি স্কুলের ৪২১ জন এবং দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯টি স্কুলের মোট ৬৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

জেলার ৬৭টি মাদ্রাসার দাখিল শ্রেণির মোট পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৯৯৮ জন। এরমধ্যে পঞ্চগড় নূরুন আলা নূর কামিল মাদ্রাসা কেন্দ্রে পঞ্চগড় সদর উপজেলার ২১টি মাদ্রাসার মোট ৬৩৫ জন, তেঁতুলিয়ার কালান্দিগজ ফাযিল মাদ্রাসা কেন্দ্রে তেঁতুলিয়া উপজেলার মোট ১১টি মাদ্রাসার ২৯৩ জন, দেবীগঞ্জ জমির উদ্দিন দাখিল মাদ্রাসা কেন্দ্রে দেবীগঞ্জ উপজেলার ১০টি মাদ্রাসার ৪০৪ জন, বোদার সাকোয়া জামিলাতুন নেসা ফাযিল মাদ্রাসা কেন্দ্রে বোদা উপজেলার ১২টি মাদ্রাসার ৩৬৩ জন, আটোয়ারী উপজেলার মির্জাপুর মাওলানা আজিম আলীম মাদ্রাসা কেন্দ্রে সংশ্লিষ্ট ১৩টি মাদ্রাসার মোট ৩০৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

জেলার ৫টি উপজেলার ২৫টি এসএসসি ও দাখিল ভোকেশনালের মোট পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ১৩৭ জন। এরমধ্যে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩টি প্রতিষ্ঠানের মোট ৩০১ জন, বোদা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৭টি প্রতিষ্ঠানের ৩৪২ জন, আটোয়ারী পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ২টি প্রতিষ্ঠানের ১৪৩ জন, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২টি প্রতিষ্ঠানের ৭৮ জন, তেঁতুলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭১ জন এবং দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৮টি প্রতিষ্ঠানের ২০২ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশ গ্রহণ করবে।

সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করণে জেলার ৫টি উপজেলার ৩৩টি পরীক্ষা কেন্দ্রের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই সবচেয়ে উপযুক্ত: আসিফ নজরুল

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।

১২ ঘণ্টা আগে

স্পিকারের আসনে কায়সার কামাল

সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

১২ ঘণ্টা আগে

যে জটিল রোগে অচেতন হয়ে যান বিদায়ী রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে বেশ কয়েকটি শারীরিক জটিলতায় আক্রান্ত বলে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। বলেছেন, তিনি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামে একটি রোগে আক্রান্ত বলে সম্প্রতি ধরা পড়েছে, যার কারণে তিনি কখনো কখনো অচেতন হয়ে পড়েন।

১৩ ঘণ্টা আগে

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির একান্ত সচিব। এ অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

১৪ ঘণ্টা আগে