শার্ট-ক্যাপ পরিয়ে বান্ধবীকে হলে নিয়ে রাবি ছাত্রের রাত্রিযাপন

রাজশাহী ব্যুরো

বান্ধবীকে ছেলেদের পোশাক পরিয়ে এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলে রাত্রিযাপনের অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর ওই শিক্ষার্থীর সিট বাতিল করেছে হল প্রশাসন।

ঘটনাটি ঘটে গত ৪ জুন। অভিযুক্ত ছাত্র নাজমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি মাদারীপুর জেলায়। বান্ধবীও একই বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থীর জানান, ভোরের দিকে তারা সাইকেলে একজন ছেলেকে হলে থেকে বের হতে দেখেন। সাইকেলের পেছনে বসা ছিল এক নারী, যাঁর গায়ে ছেলেদের স্কুল শার্ট ও মাথায় ক্যাপ ছিল। তাদের সন্দেহ হলে ধাওয়া করেন, তবে সাইকেল দ্রুতগতিতে বেরিয়ে যায়। দারোয়ানও থামাতে ব্যর্থ হন।

এ বিষয়ে নাজমুল বলেন, ‘৩ জুন আমার জন্মদিন ছিল। কেক কাটতে কাটতে রাত হয়ে যায়। ওর মেসে ওই রাতেই তালা পড়ে যায়। ও অনুরোধ করেছিল একটু থাকার জন্য, তাই তাকে হলে নিয়ে আসি। আমি শুধু শেল্টার দিয়েছিলাম।’

হলের সাধারণ শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ রক্ষায় এমন ঘটনার কঠোর শাস্তি হওয়া জরুরি।

এ বিষয়ে হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোতাহার হোসেন বলেন, যেহেতু সেসময় হল ফাঁকা ছিল তাই তাদের তখনই ধরা যায়নি। তবে ঘটনা জানার পর তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারা দু'জনেই বিষয়টি স্বীকার করেছে। হল প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে তার আবাসিকতা বাতিল করা হয়েছে। এরপর এটা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুতর। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেনজীরকে ফেরাতে ব্যর্থ সরকার, সংসদে বিরোধীদলের ক্ষোভ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

১৩ ঘণ্টা আগে

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১৪ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১৫ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১৬ ঘণ্টা আগে
Advertisement