প্রতিবেদক, রাজনীতি ডটকম

সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা শুরু হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছে।
২০২৫ সালের তুলনায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। গত বছর মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা এ বছর ৭১ হাজার ৬২৬ জন হ্রাস পেয়েছে।
ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও সিলেট বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা কমলেও ব্যতিক্রম চিত্র দেখা গেছে ময়মনসিংহ বোর্ডে। এই বোর্ডে গত বছরের তুলনায় পরীক্ষার্থী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৩৫৯ জনে। এছাড়া কারিগরি বোর্ডে পরীক্ষার্থী কমলেও মাদ্রাসা শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে মানবিক বিভাগে সবচেয়ে বেশি শিক্ষার্থী (৬ লাখ ২৭ হাজার ৪৫১ জন) অংশ নিচ্ছে। এরপরেই রয়েছে বিজ্ঞান বিভাগ (৫ লাখ ৬৯ হাজার ৭৬৩ জন) এবং ব্যবসায় শিক্ষা বিভাগ (২ লাখ ২১ হাজার ১৮৪ জন)। বিশেষ দিক হিসেবে দেখা গেছে, মানবিক ও বিজ্ঞান উভয় বিভাগেই ছাত্রদের তুলনায় ছাত্রীদের অংশগ্রহণের হার বেশি। তবে ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্রদের আধিপত্য লক্ষ্য করা গেছে।
বোর্ডভিত্তিক অবস্থানের দিক থেকে বরাবরের মতোই সবচেয়ে বড় অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন। দ্বিতীয় সর্বোচ্চ পরীক্ষার্থী মাদ্রাসা বোর্ডে (৩ লাখ ৪ হাজার ২৮৬ জন)। অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন এবং দিনাজপুর বোর্ডে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী রয়েছে। তবে সবচেয়ে কম ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী নিয়ে পরীক্ষা শুরু করছে সিলেট বোর্ড।

সূত্র জানিয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দায়িত্বরত ছিলেন বিমান বাহিনীর সদস্যরা। কর্তব্যরত অবস্থায় বিমানবাহিনীর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
১৪ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তির তথ্য বলছে, নতুন পে-স্কেলে ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত ১১টি গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ করে বাড়ানো হয়েছে। অর্থাৎ এসব গ্রেডে প্রারম্ভিক মূল বেতন এখনকার চেয়ে বেড়ে দ্বিগুণ হয়েছে। ১২তম গ্রেড থেকে ২০তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বেড়েছে দ্বিগুণের বেশি।
১৫ ঘণ্টা আগে
মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। তিন ধাপে এই বেতন কাঠামো বাস্তবায়নের কথা তুলে ধরে তিনি বলেন, প্রথম ধাপে চলতি বছরের ১ জুলাই থেকে মূল বেতন কার্যকর হবে। এরপর ছয় মাস পর দ্বিতীয় ধাপ ও পরে শেষ ধাপটি কার্যকর হবে। সব ভাতা একযোগে চালু হবে ২০২৮ সালের জানুয়ার
১৬ ঘণ্টা আগে
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী, সেড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
১৯ ঘণ্টা আগে