প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে দীর্ঘ ছুটি। রোববার থেকে দেশের মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা এবং ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ছুটি শুরু হয়েছে। তবে তার আগের দুই দিন ৩০ ও ৩১ মে সাপ্তাহিক ছুটি হওয়ায়, কার্যত ২৯ মে থেকেই এসব প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।
মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি একত্রে শুরু হয়েছে ১ জুন থেকে, যা চলবে ১৯ জুন পর্যন্ত। ২০ জুন বিদ্যালয় খোলার কথা থাকলেও ওইদিন শুক্রবার হওয়ায় ক্লাশ শুরু হবে ২২ জুন থেকে।
কারিগরি ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও একইসঙ্গে ছুটি শুরু হয়েছে ১ জুন থেকে, যা চলবে ১৯ জুন পর্যন্ত। ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি থাকায়, এসব প্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে ২২ জুন থেকে।
সরকারি ও বেসরকারি আলিয়া মাদরাসা, ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদরাসাগুলোর ছুটি শুরু হয়েছে ১ জুন থেকে এবং চলবে ২৫ জুন পর্যন্ত। ফলে মাদরাসাগুলোতে সর্বোচ্চ ২৫ দিনের ছুটি হচ্ছে। পাঠদান শুরু হবে ২৬ জুন থেকে।
দেশের ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে ৩ জুন থেকে, চলবে ২৩ জুন পর্যন্ত। ২৪ জুন থেকে ক্লাশ শুরু হবে। সরকারি-বেসরকারি কলেজে ঈদের ছুটি শুরু হবে ৩ জুন এবং চলবে ১২ জুন পর্যন্ত। কলেজগুলোতে পাঠদান শুরু হবে ১৩ জুন থেকে।
২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা গেছে, এবার ছুটির সময়সীমায় রয়েছে বৈচিত্র্য। কোনো প্রতিষ্ঠানে ১০ দিনের মতো ছুটি থাকলেও, কোনো প্রতিষ্ঠানে ছুটি ২৩ দিন ছাড়িয়েছে। সবচেয়ে বেশি ছুটি পাচ্ছেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
৪ ঘণ্টা আগে
ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।
৫ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।
১৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।
১৬ ঘণ্টা আগে