চবির ১৪ হলে নতুন প্রভোস্ট

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) ১৪ টি হলে নতুন করে প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১ বছরের জন্য তারা হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১২ আগস্ট পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন হল প্রভোস্টরা।

নতুন হল প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল হলে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ হাসান, শাহ্ আমানত হলে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া, সোহরাওয়ার্দী হলে দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান, আলাওল হলে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, এ এফ রহমান হলে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাছলিম উদ্দীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, শহীদ আব্দুর রব হলে পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন, মাস্টার দা সূর্যসেন হলে বন ও পরিবেশ বিজ্ঞান ইনিস্টিটিউটের অধ্যাপক ড.মোহাম্মদ সৈয়দ শামসুল হুদা।

মেয়েদের হলের মধ্যে প্রীতিলতা হলে আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন চৌধুরী, শেখ হাসিনা হলে আইন বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন আফরোজ, শামসুর নাহার হলে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. সোনিয়া হক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে জীন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এসএম রফিকুল ইসলাম।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৬ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৭ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৭ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৮ ঘণ্টা আগে