এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আজ প্রথম দিন এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিখিত পরীক্ষা হবে। এসএসসির লিখিত পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত।

ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত। আজ থেকে পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে আগেই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। পরীক্ষার্থীদের মধ্যে ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন ছাত্র এবং ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন ছাত্রী।

২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এ বছর সারা দেশে তিন হাজার ৭১৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা হবে।

গত মঙ্গলবার আন্ত শিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে।

মুঠোফোনসহ যেকোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে কেউ যাতে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করে, সে বিষয়ে গণসচেতনতা সৃষ্টিতে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ সব নাগরিকের সহযোগিতা কামনা করেছে আন্ত শিক্ষাবোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব বা ঘটনা, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যক্তিদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এবং এসএসসি ও সমমান পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সামাজিক অবক্ষয় রোধ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধন: তথ্যমন্ত্রী

আমাদের প্রধান কাজ এই সামাজিক অবক্ষয় রোধ এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা। এই দুটো বিষয়কে কোনো ধরনের সংঘাত ছাড়া কীভাবে সমন্বয় করা যায়, তা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে।

৪ ঘণ্টা আগে

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

৬ ঘণ্টা আগে

ব্যয়বহুল প্রথম ফোল্ডিং আইফোন বাজারে, বড় জুয়া শুরু করল অ্যাপল?

টিম কুকের পদত্যাগের পর অ্যাপলের শীর্ষ পদে আসা টার্নাস বুধবার কোম্পানির বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠানে প্রথম ফোল্ডেবল আইফোন উন্মোচন করেছেন। তবে অত্যন্ত চড়া দামের এই নতুন আইফোন বাজারে কতটা সাড়া ফেলবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।

৭ ঘণ্টা আগে

মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত চিন্ময় দাস

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। হাইকোর্ট থেকে চারটি মামলায় জামিন পেলেও অন্য মামলাগুলোতে গ্রেপ্তার থাকায় তিনি কারাগারে রয়েছেন।

৭ ঘণ্টা আগে
Advertisement