প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সেনাবাহিনী ও বিজিবির নিরাপত্তায় জরুরি চিকিৎসা সেবা চালু করেছেন চিকিৎসকেরা। রোগীদের জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে। পাশাপাশি জরুরি বিভাগের মেডিকেল অফিসারের রুমে চিকিৎসক অবস্থান করছে। আজ রোববার রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে গিয়ে এই দৃশ্য দেখা যায়।
পাশাপাশি ইমারজেন্সি অস্ত্রোপচার কক্ষে জরুরি বিভাগের সব কয়টি বিভাগের চিকিৎসকেরা চিকিৎসার দেওয়ার জন্য অবস্থান নিয়েছেন। এরই মধ্যেই রোগীদের চিকিৎসা দেওয়া শুরু করেছে। হাসপাতালে সরাসরি এই দৃশ্য দেখা যায়।
এ বিষয়ে রাতে চিকিৎসক আব্দুল আহাদ বলেন, আমরা বলেছিলাম যখনই আমাদের নিরাপত্তা দেবে, তখনই চিকিৎসায় ফিরে যাবো। আমাদের নিরাপত্তা দিয়েছে বিধায় কাজে ফিরেছি। হাসপাতালে বর্তমানে ইনডোর ও জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এরআগে রোববার বিকাল ৪টার দিকে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। দীর্ঘ আড়াই ঘণ্টা চিকিৎসকদের সঙ্গে মিটিং করেন। পরে আহত চিকিৎসকদের দেখতে যান।
স্বাস্থ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন, দীর্ঘ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বললাম। আহত চিকিৎসকদের দেখে আসলাম। খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। চিকিৎসকদের যে দাবি সেটা যৌক্তিক। অবশ্যই আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। চিকিৎসকদের সুরক্ষা দেওয়া হবে। ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিইউবিটির ভিসির কাছে জানতে চাওয়া হবে এখানে হামলায় কারা করেছিল। স্বাস্থ্য পুলিশ নিয়োগ করতে সময় লাগবে। জরুরি সেবা চলবে।
তবে আন্দোলনকারী চিকিৎসকেরা বলেন, আমরা যখন কর্মবিরতিতে গিয়েছিলাম, তখন আমাদের এখানে স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন। জরুরি সেবা চালুর জন্য নিরাপত্তা চাওয়া হয়। তখন শুধুমাত্র বিভাগীয় হাসপাতালে নিরাপত্তা দেওয়ার মত জনবল আছে বলে জানান। তাই বিভাগীয় শহরগুলোয় একজন চিকিৎসক একজন সিকিউরিটি ফোর্স নিশ্চিত করতে হবে। সেটা আর্মি অথবা পুলিশ হতে পারে। যে সব হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করা হবে শুধুমাত্র সে সব হাসপাতালে জরুরি সেবা চালু থাকবে। কোনো ধরনের আউটডোর ও রুটিন সেবা চালু থাকবে না। এখনই যদি আমাদের নিরাপত্তা বিষয়টি নিশ্চিত হয়, তবে এখনই জরুরি বিভাগে কাজে ফিরবো। তবে এটা শুধুমাত্র আগামী ২৪ ঘণ্টার জন্য। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
চিকিৎসকেরা আরও বলেন, আমাদের নিরাপত্তার দাবি ছিল একজন চিকিৎসক একজন নিরাপত্তাকর্মী। কিন্তু এখনো আমরা নিরাপত্তা পাইনি। আমদের যদি এখনই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে, তবে আমরা এখনই কাজে ফিরে যাব। সাত দিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ ও স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

আজ শুক্রবার (৩ জুলাই) বিকেলে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম চারজনকে আটকের তথ্য জানান। পরে সন্ধ্যায় আরও দুজনকে আটকের কথা জানিয়েছে র্যাব-২। এ নিয়ে এই ঘটনায় মোট নয়জনকে আটক করা হলো।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশে কালেমা খচিত পতাকা নিয়ে এমন মিছিল কিংবা পতাকা টানানোর ঘটনা যে শুধু মাদারীপুরেই হয়েছে তা নয়, বরং ঢাকাসহ বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় সাম্প্রতিক দিনগুলোতে এরকম মিছিল-সমাবেশ চোখে পড়েছে।
১৮ ঘণ্টা আগে
রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাসার বাদশাকে (৩০) কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন দুই আসামির জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। এই দুই আসামি হলেন— সোয়েব হোসেন সোয়াইব ও মো. কবির। গতকাল বৃহস্পতিবার আদাবরের নবোদয় হাউজিং থেকে তাদের আটক করা হয়।
১৯ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?
১৯ ঘণ্টা আগে