চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁই ছুঁই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাতপাতালে ভর্তি ডেঙ্গুরোগীরা। ছবি: সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ১৯৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরো ৫৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

কন্ট্রোল রুমের তথ্য মতে, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত এক দিনে মৃত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তারা ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে বসবাস করতেন।

অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে সর্বশেষ ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪০ হাজার ৪০৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৬ হাজার ৭১১ জন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপি নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা `হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের সামনে ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে মিছিল এবং স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

৩ ঘণ্টা আগে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি

সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় সমাবর্তন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন

১৭ ঘণ্টা আগে

চাকরি থেকে পলায়ন, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।

১৭ ঘণ্টা আগে

‘সে নিজেই আত্মহত্যা করেছে’— দ্বিতীয় স্ত্রীর মৃত্যু প্রসঙ্গে এমপি নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলাম। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না।”

১৭ ঘণ্টা আগে
Advertisement