প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতাল নামে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) জরুরি বিভাগের সেবা চালু হয়েছে। জুলাই আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষে প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল হাসপাতালটি জরুরি বিভাগ
হাসপাতালের একাধিক কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েকদিন ধরেই এই হাসপাতালে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের সঙ্গে কর্মচারীদের নানা ধরনের দ্বন্দ্ব চলছে।
এর মধ্যে রোববার (৯ মার্চ) রাতে হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মী রফিককে মারধর করা হয়। এর প্রতিবাদে সোমবার (১০ মার্চ) সকালে কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন। সেই কর্মবিরতির মধ্যেই তাদের ওপর আবার হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তারা।
অভ্যুত্থানে আহত চিকিৎসাধীন মামুন নামের এক রোগী জানান, হাসপাতালের দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলায় তাদের ওপর হামলা করা হয়েছে। তিনি বলেন, ফিজিওথেরাপি নিতে গিয়েছিলেন আমাদেরই কয়েকজন। তখন তাদের ওপর হামলা চালায় হাসপাতালের কয়েকজন কর্মচারি আর দালাল।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান জানান, পরিস্থিতি শান্ত হয়েছে। জরুরি বিভাগ পুনরায় চালু হয়েছে। রোগীরা সেবা নিচ্ছে।
তিনি বলেন, ব্ল্যাড ব্যাংকে সকালের দিকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে জুলাই আন্দোলনে আহত আর কর্মচারীদের মধ্যে। এরপর হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ হয়ে যায়। কিন্তু এটা তো চলতে পারে না। তাই আমি দ্রুত সবাইকে নিয়ে বসি।
আইনশৃঙ্খলা বাহিনী, হাসপাতাল কর্তৃপক্ষ, কর্মচারী ও ছাত্র প্রতিনিধিসহ সবাই একসঙ্গে বসে আলোচনার পর সমঝোতায় পৌঁছান। পরিচালক বলেন, সমস্যা মিটে গেছে আমাদের। চিকিৎসা চালু হয়েছে। পরিস্থিতি শান্ত থাকবে বলেই আশা করি।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন
১৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড
১৭ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।
১৮ ঘণ্টা আগে