ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ১০৩

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ডেঙ্গু

দেশে আরও ১০৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বুধবার (১০ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৮টার মধ্যে এসব রোগী হাসপাতালে ভর্তি হন। তবে এ সময়ের মধ্যে কেউ মারা যাননি।

বৃহস্পতিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমে থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬০ জন ঢাকার। ৪৩ জন অন্যান্য জেলার। ঢাকার রোগীদের মধ্যে ২৫ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ২০ জন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় অবস্থান করছিলেন। সিটি করপোরেশন এলাকার বাইরে অবস্থান করছিলেন বাকি ১৫ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৩১১ জন। তাদের মধ্যে ৪৭ জনের মৃত্যু হয়েছে। শুধু জুলাই মাসে এখন পর্যন্ত ৬৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন তিন জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩১৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতে ১৫৩ জন। বাকি ১৬২ জন অন্য বিভাগে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা ৫ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

৩ ঘণ্টা আগে

দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে ৪৬ লক্ষ: আইনমন্ত্রী

আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।

৩ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৫ ঘণ্টা আগে

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬-এর কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইরে ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

৬ ঘণ্টা আগে