সন্‌জীদা খাতুনের মরদেহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সন্‌জীদা খাতুন। ফাইল ছবি

সংগীত গবেষক, সংগীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুনের মরদেহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে দান করা হয়েছে। সন্‌জীদা খাতুন চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে নিজের শরীর দানের এ সিদ্ধান্ত নিয়েছিলেন ১৯৯৮ সালে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে সন্‌জীদা খাতুনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শেষ হয়। এ সময় তার ছেলে পার্থ তানভীর নভেদ ও মেয়ে রুচিরা তাবাসসুম নভেদসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সন্‌জীদা খাতুনের ছেলে পার্থ তানভীর নভেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ১৯৯৮ সালে নিজের মরদেহ দান করার সিদ্ধান্ত নিয়ে তার মা একটি চুক্তিও করেছিলেন। তার মৃত্যুর পর সেই চুক্তিপত্রটি বের করা হয়েছে। চুক্তি অনুযায়ী তার মরদেহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগ মরদেহটি গ্রহণ করেছে।

এর আগে মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৩টা ১০ মিনিটে বার্ধক্যসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত সন্‌জীদা খাতুনের মৃত্যু হয়। বুধবার তার মরদেহ নেওয়া হয় ছায়ানট ভবনে, যেখানে জীবনের বেশির ভাগ সময়ই কাটিয়েছেন তিনি। ছায়ানটের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে সেখানে শেষ বিদায় জানান।

পরে সন্‌জীদা খাতুনের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহিদ মিনারে। সেখানে তাকে শেষ বিদায় জানান শিল্পী, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহটি হিমঘরে নিয়ে রাখা হয়। এরপর সন্‌জীদা খাতুনের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে মরদেহটি চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে দান করা হলো।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে

সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস— গ্যাস-বিদ্যুতের সংকট কেটে যাবে

সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’

১০ ঘণ্টা আগে

আত্মপ্রকাশ করল জুলাই জার্নালিস্ট ইউনিটি

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

১১ ঘণ্টা আগে

আ.লীগ নেতারা স্থানীয় সরকার নির্বাচন করলে কী করবে বিএনপি— জানালেন প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ নেতারা স্থানীয় নির্বাচনে এলে বিএনপির অবস্থান কী হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, এখানে তো আওয়ামী লীগ হিসেবে নির্বাচন করছে না। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগই নেই।

১১ ঘণ্টা আগে
Advertisement