মেডিকেল বোর্ডের অনুমতি পেলেই যুক্তরাষ্ট্রে যাবেন খালেদা জিয়া

ডেস্ক, রাজনীতি ডটকম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

শেখ হাসিনার পতনের পর মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মুক্তি মিললেও অসুস্থতার কারণে বের হতে পারছেন না তিনি। গত ১ মাসের বেশি সময় ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া।

এরমধ্যে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি সুস্থ নন। এমতাবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপি জানিয়েছে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে তার মেডিকেল বোর্ডের অনুমতির প্রয়োজন। এখন মেডিকেল বোর্ড তার দীর্ঘ ২০-২২ ঘণ্টার সফরের বিষয়টি বিবেচনা নিয়ে অনুমতি দিলে তাকে বিদেশে নেওয়া হবে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম কবে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন সেটা নির্ভর করছে তার মেডিকেল বোর্ডের অনুমতির ওপর। তাই এখন দিনক্ষণ চূড়ান্ত হয়নি তিনি কবে যাবেন। বিদেশে চিকিৎসার জন্য নিতে তার পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় সবকিছু প্রস্তুত রাখা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে প্রধানমন্ত্রীর তাগিদ

৫ ঘণ্টা আগে

নিম্নচাপে রূপ নিল লঘুচাপ, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

৬ ঘণ্টা আগে

হামে মেয়েকে হারিয়ে আদালতে বাবা, ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে শরীয়তপুর সদরের বাসিন্দা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

৬ ঘণ্টা আগে

টানা ৫ দিনের বৃষ্টিতে কমবে গরম, কয়েক জেলায় ভারী বর্ষণের শঙ্কা

পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এসব অঞ্চলের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগেরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

৭ ঘণ্টা আগে