আরও ৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাতপাতালে ভর্তি ডেঙ্গুরোগীরা। ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। নতুন আক্রান্তদের বরিশালে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে চার জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন রয়েছেন।

সোমবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট তিন হাজার ২২৬ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২৪ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিন হাজার ৪১৯ জন। এর মধ্যে দুই হাজার ৭১ জন পুরুষ এবং এক হাজার ৩৪৮ জন নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪১ জন। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ এবং জন ২১ জন নারী রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়। টানা তিন দিন শুনানি শুনানি শেষে রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করা হয়।

২ ঘণ্টা আগে

লামা ও চকরিয়ায় পাহাড়ধসে শিশুসহ ৭ জনের মৃত্যু

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত ২টা থেকে আড়াইটার মধ্যে, যেখানে এক পরিবারের দুজনের মৃত্যু হয়। পরে ভোর চারটার দিকে আরেকটি পাহাড়ধসের ঘটনায় মাটিচাপা পড়ে একই পরিবারের আরও তিনজন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

বৈরি আবহাওয়া: দ্বিতীয় দিনের মতো চবির সব ক্লাশ-পরীক্ষা স্থগিত

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় এবং ক্যাম্পাসের বিদ্যমান জলাবদ্ধতা ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় পূর্বের স্থগিতাদেশ বৃহস্পতিবারও (৯ জুলাই) বলবৎ থাকবে। এর আগে একই কারণে গত বুধবারও বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল।

৪ ঘণ্টা আগে

৫ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, পাহাড় ধস ও বন্যার উচ্চ সতর্কতা

এমন পরিস্থিতিতে পাহাড় ধসের জন্য কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও সদর উপজেলা; চট্টগ্রামের সিটি কর্পোরেশনের ৭, ৮, ৯ ও ১৪ নম্বর ওয়ার্ড এবং বাঁশখালী উপজেলা; বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা ও সদর উপজেলাসহ রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

৪ ঘণ্টা আগে