অনেকটা ঝুঁকিমুক্ত তামিম, কেপিজেইতেই রাখার পরামর্শ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার ঝুঁকির শঙ্কা এখন অনেকটাই কম। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আপাতত গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকছেন তিনি।

মঙ্গলবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী কেপিজে হাসপাতালে গিয়েছিলেন তামিমকে দেখতে। পরে তামিমের শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।

অধ্যাপক ওয়াদুদ বলেন, চূড়ান্ত কঠিন একটি মুহূর্ত গেছে। তামিমকে ২২ মিনিটের মতো কার্ডিয়াক ম্যাসেজ দিতে হয়েছে। সেখান থেকে সবাই সবসময় ফিরে আসে না। উপযুক্ত চিকিৎসা পেয়েছে বলেই তামিমকে আমরা ফেরত পেয়েছি।

সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে খেলতে নেমে আচমকা বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় তামিমকে। বিকেএসপিতেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে ঢাকা নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু হেলিকপ্টারে দ্বিতীয়বার বড় ধরনের আরেকটি হার্ট অ্যাটাক হলে আর তাকে ঢাকা নেওয়া যায়নি। দ্রুত নেওয়া হয় পাশের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে।

চিকিৎসকরা জানিয়েছেন, দ্বিতীয়বার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তামিমের, যা কার্ডিয়াক অ্যারেস্টের (হৃদযন্ত্র পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া) পর্যায়ে পৌঁছে যায়। প্রায় ২২ মিনিট ধরে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) ও ডিসি (ইলেকট্রিক শক) দেওয়ার পর হৃদস্পন্দন ফিরে আসে তামিমের। পরে এনজিওগ্রাম করে হৃদযন্ত্রে ব্লক পাওয়া যায়। এনজিওপ্লাস্টির মাধ্যমে স্টেন্ট পরানো হয় তামিমকে।

তামিমের হৃদযন্ত্র এখন যথেষ্ট ভালো আছে জানিয়ে অধ্যাপক ওয়াদুদ বলেন, আজ সকালে তার ইসিজি রিপোর্ট দেখে একদমই স্বাভাবিক মনে হয়েছে। তবে ঝুঁকি অনেক কম থাকলেও মনে রাখতে হবে, আবারও হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যেতে পারে। আপাতত তার জন্য ৪৮ থেকে ৭২ ঘণ্টা ক্রিটিক্যাল টাইম। কথা কম বলতে হবে, বিশ্রামে থাকতে হবে, কোনো ধরনের উত্তেজনা যেন না হয়। এগুলো অনুসরণ করলে স্থিতিশীল একটা অবস্থায় পৌঁছাবেন তিনি।

অধ্যাপক আবু জাফর বলেন, তামিম ইকবালের সার্বিক অবস্থা এখন আশাব্যঞ্জক। তবে কিছু আশঙ্কা তো থেকেই যায়। যে স্টেন্টটা পরানো হয়েছে, সেটি সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে (থ্রম্বোসিস)। আপাতত তাকে মুভ করানোটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, যেখানে সর্বোচ্চ চিকিৎসা থাকবে সেখানে সবাই যেতে চাইবে— এটা স্বাভাবিক। তামিমের বিষয়েও সিদ্ধান্ত তার পরিবারই নেবে। তবে আমরা আমাদের অবস্থানটা তামিমকে বলেছি। তার পরিবারকেও বলেছি। এখানে চিকিৎসা নিয়ে স্থিতিশীল হওয়ার পর তারা যেকোনো জায়গায় নিয়ে যেতে পারেন।

তামিকের পরিবারও জানিয়েছে, তামিম শারীরিকভাবে এখন যথেষ্ট সুস্থ বোধ করছেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছেন। মঙ্গলবার সকালের পর সামান্য হাঁটা-চলাফেরাও করেছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১২ ঘণ্টা আগে

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে

সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস— গ্যাস-বিদ্যুতের সংকট কেটে যাবে

সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’

১৩ ঘণ্টা আগে

আত্মপ্রকাশ করল জুলাই জার্নালিস্ট ইউনিটি

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

১৪ ঘণ্টা আগে
Advertisement