প্রতিবেদক, রাজনীতি ডটকম

চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলামকে সভাপতি ও শিশু অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. সারওয়ার ইবনে সালামকে (রোমেল) সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্যের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠন করেছে প্রগতিশীল চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট’।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সংগঠনটির দ্বাদশ সম্মেলনে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে লিভার বিশেষজ্ঞ ডা. গোলাম আজম অর্থ সম্পাদক ও অধ্যাপক ডা. রোকসানা দিল আফরোজ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘সর্বজনীন স্বাস্থ্য ও সুস্থ পরিবেশ জনগণের অধিকার, আমাদের অঙ্গীকার’। ঢাকায় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সাধারণ সম্পাদক ডা. সারওয়ার আলী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নীতিশ দেবনাথ।
ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি অধ্যাপক ডা. আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এইচ ফারূকীর পরিচালনায় সারা দেশ থেকে আগত চিকিৎসকরা সম্মেলনে অংশ নেন।
শুরুতে সাবেক বিএমএ সভাপতি অধ্যাপক ডা. রশীদ ই মাহবুব, সাবেক বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ডা. মুশতাক হোসেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বেগম ও ডা. ফওজিয়া মোসলেম শুভেচ্ছা বক্তব্য দেন।
বক্তারা জনগণের সর্বজনীন স্বাস্থ্য ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে স্বাস্থ্যব্যবস্থার সংস্কার এবং এতে পেশাজীবী হিসেবে চিকিৎসকদের কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন
১৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড
১৮ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।
১৯ ঘণ্টা আগে