আমরা টেকনোলজিসের ৮০% ব্যান্ডউইথ বন্ধ করল বিটিআরসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ইন্টারনেট। প্রতীকী ছবি

বকেয়ার অভিযোগে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিজি) কোম্পানি আমরা টেকনোলজিসের ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। জানা গেছে, প্রায় ২২ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার টাকার রাজস্ব পরিশোধ না করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আমরা টেকনোলজিসের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।

কোম্পানিটির বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সিনহা বিন হুমায়ুন বলেন, বিটিআরসির বকেয়া সংক্রান্ত যে বিষয়টি সামনে এসেছে সেটি সত্য। আমরা পাবলিক রিলেটেড কোম্পানি। বরাবরই আইন এবং রেগুলেটরদের প্রতি শ্রদ্ধাশীল। আসলে করোনা পরবর্তী আর্থিক দুর্দশা কোনোভাবেই কাটিয়ে উঠতে না পারাসহ বেশকিছু দুর্বলতার কারণে এমনটি হয়েছে। আমরা দ্রুতই কমিশনকে পেমেন্ট করার বিষয়টি চিন্তা করছি। পাশাপাশি বিটিআরসির যারা রেগুলেটর রয়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি যেন একটা মধ্যস্থতার মাধ্যমে এই পরিস্থিতি সুরাহার দিকে আগাতে পারি।

এমন পরিস্থিতি উত্তরণের জন্য কোম্পানির পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এখন অভ্যন্তরীণ পর্যালোচনা চলছে। মালিক পক্ষ, শেয়ারহোল্ডার, সিনিয়র ম্যানেজমেন্টসহ সবাই মিলে আমরা এখন অভ্যন্তরীণ আলাপ করছি। তবে আমরা আশাবাদী এমন পরিস্থিতি উত্তরণ করতে পারবো।

জানা গেছে, এর আগেও পাওনা পরিশোধ করতে না পারায় দুবার আমরা টেকনোলজিসের ব্যান্ডউইথ ব্লক করা হয়েছিল।

গত বছরের নভেম্বর মাসে সাড়ে ৩০০ কোটি টাকারও বেশি বকেয়ার অভিযোগে দেশে ইন্টারনেট সেবা দানকারী ১৯টি কোম্পানির সংযোগ সীমিত করেছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। সেসময়ও বকেয়ার অভিযোগে আমরা টেকনোলজিসের ব্যান্ডউইথ সীমিত করা হয়েছিল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পড়াশোনা ছেড়ে দিলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসা কী কারণে বাতিল হতে পারে, সে বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনা ছেড়ে দেওয়া, ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে স্টাডি প্রোগ্রাম থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

১০ ঘণ্টা আগে

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

১২ ঘণ্টা আগে

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ

১২ ঘণ্টা আগে

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

১ দিন আগে