সাহিত্য

টাক্সিচালকের গোয়েন্দাগিরি

অরুণ কুমার
শিল্পীর চোখে শার্লক হোমস

গোয়েন্দা গল্পের যারা পোকা, তাদেরও কি ক্ষুরধার মস্তিষ্ক তৈরি হয়? গল্পের গোয়েন্দার মতো পর্যবেক্ষণ ক্ষমতা তৈরি হয়? হয়তো হয়। নইলে সাধারণ একজন লেখক কীভাবে জমজমাট গোয়েন্দা গল্প লিখতে পারেন?

স্যার আর্থার কোনান ডয়েল শার্লকস হোমস লেখার পর, সারাবিশ্বেই জনপ্রিয় হয়ে ওঠে সাহিত্যের এই নতুন ধারা। ডয়েলের পথ অনুসরণ করে বিশ্বের বিভিন্ন ভাষায় কালজয়ী সব গোয়েন্দার জন্ম হয়েছে। লেখকদের ওপরে তো বটেই, শার্লক হোমসের প্রভাব সমাজে কতটা পড়েছিল, তা এক ট্যাক্সিচালকের পর্যবেক্ষণ ক্ষমতার গল্পটা জানলেই কিছুটা আঁচ করা যায়। আর সেই ড্রাইভার খোদ শার্লক হোমসের স্রষ্টা ডয়েলকেই চমকে দিয়েছিলেন।

একবার লন্ডনে, বিখ্যাত স্যার আর্থার কোনান ডয়েল একটি ট্যাক্সিতে উঠে নিজের ঠিকানা বলেন। ট্যাক্সি চালক তাকে নাম ধরে ডেকে বলে, ‘স্যার আর্থার কোনান ডয়েল, আপনি কি প্যারিস থেকে এসেছেন?’

ডয়েল অবাক হয়ে জিজ্ঞেস করেন, ‘আপনি কিভাবে জানলেন?’

ট্যাক্সি চালক হেসে উত্তর দেয়, ‘আপনার পোশাক, চুলের স্টাইল এবং আপনার সাথে থাকা ব্যাগ - সবকিছুই আমাকে বলে দিয়েছে। আর আপনার মুখের অভিব্যক্তি দেখে বুঝতে পারছি আপনি একজন বিখ্যাত ব্যক্তি। স্যুটকেসে আপনার নাম লেখা আছে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

১৯ ঘণ্টা আগে

২৫ বছরের অপেক্ষার অবসান, অবশেষে মায়ের বাহুডোরে ফরিদ

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।

২১ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির শপথ সম্পন্ন, শপথ নিলেন ৪ মন্ত্রী-২ প্রতিমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ২৫৫ জন সংসদ সদস্যের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ভোট পান ৮৮টি।

১ দিন আগে

ওয়াটারএইডের আঞ্চলিক পরিচালক জনস্বাস্থ্যবিদ খায়রুল ইসলাম মারা গেছেন

প্রথিতযশা এই জনস্বাস্থ্যবিদ নিরাপদ পানি ও জনস্বাস্থ্য আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন। বস্তিবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করে গেছেন তিনি। চিকিৎসা ও ওয়াশ খাতসহ (ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন) নানা বিষয়ে সংবাদপত্রে কলাম লিখতেন তিনি।

১ দিন আগে