বিজ্ঞান

বিভ্রান্তিকর আবিষ্কার এবং বিজ্ঞানীর আত্মহত্যা

ডেস্ক, রাজনীতি ডটকম
লুডভিগ বোলজম্যানের সমাধিফলক

আবিষ্কারের ফল সব সময় মধুর হয় না। সাধারণ কাণ্ডজ্ঞানের বিপরীত স্রোতে যদি চলে কোন আবিষ্কারের ধারা, তখব বিজ্ঞানীরা সেটাকে সমালোচনার বাণে বিদ্ধ করেন। আবিষ্কারের ফল সব সময় মধুর হয় না। সাধারণ কাণ্ডজ্ঞানের বিপরীত স্রোতে যদি চলে কোন আবিষ্কারের ধারা, তখব বিজ্ঞানীরা সেটাকে সমালোচনার বাণে বিদ্ধ করেন।

তাই বলে কি সেই আবিষ্কার মিথ্যে হয়ে যায়?

প্রকৃত আবিষ্কার মিথ্যে হয় না বটে, কিন্তু যিনি আবিষ্কারক, বিজ্ঞানীকুলের বিরূপ সমালোচনা মর্মপীড়ার কারণ হতে পারে। ক্রমাগত মানসিক আঘাত ভেঙে ফেলতে পারে আবিষ্কারকের ধৈর্যের বাঁধ।

ঠিক এমনটাই ঘটেছিল ঊনবিংশ শতাব্দীতে।

সে সময় এনট্রপি নিয়ে ঊনবিংশ বিজ্ঞানীরা মহা ঝামেলায় পড়ে যান। অনেকই ভাবতে শুরু করেন, এনট্রপি হয়তো শক্তির সংরক্ষণ নীতি লঙ্ঘন করেছে। কিন্তু এনট্রপির সমাধান বের করতে পারেননি কোনো বিজ্ঞানী। অস্ট্রিয়ান লুডভিক বোলজম্যান তো আত্মহত্যাই করে বসেন, এনট্রপির ব্যাপারটা মেনে নিতে না পেরে। বোলজম্যান যুক্তি খুঁজে পাচ্ছিলেন না, সব সময় এনট্রপি কেন বেড়েই চলে। বোলজম্যান ছিলেন তাপগতিবিদ্যার প্রবাদ পুরুষ। তাপ কি তা নিয়েই বিজ্ঞানীরা হিমসিম খেয়েছেন বহুদিন। তাপ কীএ নিয়েই ধোয়াশা ছিল। বরফকে উৎতপ্ত করলে কেন পানিতে পরিণত হয়। আবার পানিকে উতপ্ত করলে কেন পানির তাপমাত্রা বাড়ে? কিন্তু সেই ঊনবিংশ শতাব্দীতে পরমাণু ব্যাপারটাও বিজ্ঞানে প্রতিষ্ঠিত ছিল না। বরং দুইদল বিজ্ঞানী দুভাগে ভাগ হয়ে গিয়েছিল পরমাণু প্রশ্নে। বোলজম্যান অবশ্য পরমাণুবাদী ছিলেন। তিনি বিশ^াস করতে জগতের সকল বস্তুই পরমাণু দিয়ে তৈরি। পরমাণুবাদ দিয়েই প্রাকৃতিক ঘটনাগুলোর ব্যাখ্যা করার চেষ্টা করলেন। যেসব ঘটনার ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল না, তিনি ভাবলেন, সেগুলোও পরমাণুবাদের সাহায্যে ব্যাখ্যা করা যাবে। কিন্তু বেশিরভাগ বিজ্ঞানীই তাঁর কথা বিশ^াস করতেন না। বরং বোলজম্যানের ঘোর বিরোধী ছিলেন তাঁরা। এমনকি বৈজ্ঞানিক সমাজ তাঁকে এক ঘরে করে রাখে। বোলজম্যান তাঁর নিজের কাজ করে গেলেন নিভৃতে। বস্তুকে উতপ্ত করলে বস্তুর তাপমাত্রা বাড়ে, এর পেছনে নিশ্চয়ই পরমাণুর খেলা আছে, ভাবতেন বোলজম্যান। আরও ভাবতেন, বস্তুতে যখন তাপ প্রয়োগ করা হয়, তখন বস্তুর ভেতরের পরমাণুগুলোর মধ্যে বিশৃঙ্খলতার সৃষ্টি হয়। সৃষ্টি হয় এনট্রপির।

এনট্রপি যদি এত বেশিই হয় এবং বেড়েই চলে, তাহলে অতীতে কেন কম ছিল? এই প্রশ্নের জবাব দিনের পর দিন না পেয়ে তিনি বিষণœতায় ভোগেন। ক্রমে ক্রমে মানসিক রোগীতে পরিণত হন। শেষমেশ আত্মহত্যা করে এই যন্ত্রণা থেকে মুক্তি খোঁজেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

৯ ঘণ্টা আগে

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ

৯ ঘণ্টা আগে

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

২১ ঘণ্টা আগে

২৫ বছরের অপেক্ষার অবসান, অবশেষে মায়ের বাহুডোরে ফরিদ

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।

১ দিন আগে