১ ঘণ্টা পর ফিরলো ফেসবুক

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ২২: ৪৫

বিভ্রাট কাটিয়ে এক ঘণ্টা পর ফিরলো মেটার জনপ্রিয় ৩ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সোয়া ১০টার পর থেকে পুনরায় এ তিন মাধ্যমে ঢুকতে পারছেন ব্যবহারকারীরা।

এর আগে বাংলাদেশ সময় ৯টা (ইস্টার্ন টাইম ১০ টা) থেকে শুরু করে মাত্র ৩০ মিনিটে ৪৪ হাজারের বেশি ব্যবহারকারী ফেসবুকে লগইন করা নিয়ে সমস্যার কথা জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে ফেসবুকের এই সমস্যার কারণ জানা যায়নি। অনেকে জানিয়েছেন, পুনরায় লগিন করার চেষ্টা করলে ফেসবুক তাদের পাসওয়ার্ড সঠিক নয় বলে জানাচ্ছে। কেউ কেউ পাসওয়ার্ড পরিবর্তন করলেও একই বার্তা পাচ্ছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পড়াশোনা ছেড়ে দিলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসা কী কারণে বাতিল হতে পারে, সে বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনা ছেড়ে দেওয়া, ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে স্টাডি প্রোগ্রাম থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

৯ ঘণ্টা আগে

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

১১ ঘণ্টা আগে

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ

১১ ঘণ্টা আগে

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

১ দিন আগে