সুপার কম্পিউটার তৈরির প্রস্তুতি ইলন মাক্সের

ডেস্ক, রাজনীতি ডটকম

সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) কিছু ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেছেন তেসলা ও স্পেস-এক্সের মতো সংস্থার মালিক ইলন মাস্ক।

দ্য ইনফরমেশনের একটি রিপোর্ট অনুসারে, মাস্ক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেছেন যে, এক্সএআই একটি সুপার কম্পিউটার তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। ভবিষ্যতে এই সুপার কম্পিউটারটি এআই চ্যাটবট ও গ্রোকের সঙ্গে আরও শক্তিশালীভাবে কাজ করবে। আশা করা যাচ্ছে, ২০২৫ সাল শুরুর পরই এই সুপার কম্পিউটারটিকে বাণিজ্যিকভাবে লঞ্চ করা হবে।

মাস্ক আরও উল্লেখ করেছেন যে, এই সুপার কম্পিউটার তৈরি করার জন্য ওরাকলের সঙ্গে একটি চুক্তি করেছে এক্সএআই।

রিপোর্ট অনুযায়ী, এই সুপার কম্পিউটারটি এনভিডিয়ার এইচ ১০০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের ইন্টার কানেক্টেড গ্রুপগুলো নিয়ে গঠিত হবে।

উল্লেখ্য, এই জিপিইউ ক্লাস্টারগুলো বর্তমানের তুলনায় আকারে অন্তত ৪ গুণ বড় হবে। আসলে ডেটা সেন্টারগুলোতে এআই সম্পর্কিত কাজের জন্য এনভিডিয়া এইচ ১০০ জিপিইউ চিপ প্রথম পছন্দ হওয়ায় এক্ষেত্রেও এই জিপিইউকে বেছে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছর এক্সআই প্রতিষ্ঠা করেন ইলন মাস্ক। মনে করা হচ্ছে, মাইক্রোসফট সাপোর্টেড ওপেনএআই, গুগল ও আলফাবেটের মতো প্রতিষ্ঠানগুলোকে এআইয়ের ক্ষেত্রে বেশ বড়সড় প্রতিযোগিতার সম্মুখীন করতে চলেছেন ইলন মাস্ক। যদিও, মাস্ক নিজেই ওপেনএআইয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

১৯ ঘণ্টা আগে

২৫ বছরের অপেক্ষার অবসান, অবশেষে মায়ের বাহুডোরে ফরিদ

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।

২১ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির শপথ সম্পন্ন, শপথ নিলেন ৪ মন্ত্রী-২ প্রতিমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ২৫৫ জন সংসদ সদস্যের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ভোট পান ৮৮টি।

১ দিন আগে

ওয়াটারএইডের আঞ্চলিক পরিচালক জনস্বাস্থ্যবিদ খায়রুল ইসলাম মারা গেছেন

প্রথিতযশা এই জনস্বাস্থ্যবিদ নিরাপদ পানি ও জনস্বাস্থ্য আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন। বস্তিবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করে গেছেন তিনি। চিকিৎসা ও ওয়াশ খাতসহ (ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন) নানা বিষয়ে সংবাদপত্রে কলাম লিখতেন তিনি।

১ দিন আগে