লিংকডইনে এবার গেমও খেলা যাবে

ডেস্ক, রাজনীতি ডটকম

পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে একে অপরের সঙ্গে আলোচনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিও পাওয়া যায়।

ফলে সহজেই পছন্দের চাকরির সন্ধান মিলে থাকে। ব্যবহারকারীদের চাকরি খোঁজার পাশাপাশি বিনোদনের সুযোগ দিতে এবার নিজেদের প্ল্যাটফর্মে গেম খেলার সুবিধা চালু করেছে লিংকডইন।

প্রাথমিকভাবে ‘কুইন্স’, ‘ক্রসক্লাইম্ব’ এবং ‘পিনপয়েন্ট’ নামের তিনটি গেম খেলা যাবে লিংকডইনে। এসব গেম খেলে বিনোদনের পাশাপাশি পেশাগত বিভিন্ন দক্ষতা বাড়ানো যাবে। কুইনস নামের গেমটি মূলত সুডোকুভিত্তিক। ক্রসক্লাইম্ব গেমটিতে শব্দ সাজাতে হবে আর পিনপয়েন্ট গেমটিতে বিভিন্ন দক্ষতার প্রমাণ দিতে হবে। গেমগুলো শুধু একাই খেলা যাবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী গেমগুলো খেলার সুযোগ পাবেন।

লিংকডইনের ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল রথ গেম খেলার সুযোগ চালুর ঘোষণা দিয়ে জানান, এটা বড় ধরনের ঘোষণা। আমরা লিংকডইনে গেম খেলার সুবিধা যুক্ত করেছি। কুইনস, ক্রসক্লাইম্ব ও পিনপয়েন্ট নামের গেমগুলো খেলার পর কেমন লেগেছে, তা জানাবেন।

বর্তমানে ১০০ কোটির বেশি ব্যবহারকারী একে অপরের সঙ্গে যোগাযোগের পাশাপাশি নতুন চাকরির সন্ধান পেতে লিংকডইন ব্যবহার করেন। লিংকডইন মাইক্রোসফটের মালিকানায় পরিচালিত হয়। আর মাইক্রোসফটের গেমিং ব্যবসার পরিধি বেশ বড়। মাইক্রোসফটের মালিকানায় রয়েছে এক্স বক্স, অ্যাকটিভেশন ব্লিজার্ড ও জেনিম্যাক্স।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

৯ ঘণ্টা আগে

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ

৯ ঘণ্টা আগে

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

২১ ঘণ্টা আগে

২৫ বছরের অপেক্ষার অবসান, অবশেষে মায়ের বাহুডোরে ফরিদ

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।

১ দিন আগে