ইনস্টাগ্রামের ইউজার নেম যেভাবে পরিবর্তন করবেন

ডেস্ক, রাজনীতি ডটকম

ইনস্টাগ্রামে অনেকেই নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশ করেন। ইনস্টাগ্রামে ছবি বা ভিডিও প্রকাশ করলেই পোস্টের নিচে ইউজার নেম দেখা যায়। ফলে ইউজার নেমের মাধ্যমে পোস্টকারী ব্যক্তির পরিচয় জানতে পারেন অন্য ব্যবহারকারীরা।

তবে বিভিন্ন প্রয়োজনে ইনস্টাগ্রামের প্রোফাইলে থাকা ইউজার নেম পরিবর্তনের প্রয়োজন হয় অনেকের। চিন্তার কিছু নেই, ইনস্টাগ্রামে চাইলেই প্রোফাইলের ইউজার নেম পরিবর্তন করা যায়। ইনস্টাগ্রামে ইউজার নেম পরিবর্তনের পদ্ধতি দেখে নেওয়া যাক।

ইউজার নেম পরিবর্তনের জন্য প্রথমে ইনস্টাগ্রাম ফিডের নিচে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। প্রোফাইল পেজ চালু হলে ওপরে থাকা এডিট প্রোফাইল বাটন নির্বাচন করতে হবে।

এরপর পরবর্তী পৃষ্ঠা থেকে ইউজার নেম অপশনের নিচে থাকা বাটনে নতুন ইউজার নেম লিখতে হবে। এ ক্ষেত্রে যেসব ইউজার নেম ইনস্টাগ্রামে এখনো ব্যবহৃত হয়নি, সেগুলো নির্বাচন করতে হবে।

এরপর ওপরের ডান দিকে থাকা নীল রঙের টিকচিহ্নে ট্যাপ করলে ইউজার নেম পরিবর্তন হয়ে যাবে। একবার ইউজার নেম পরিবর্তন করলে ১৪ দিন পর আবার ইউজার নেম পরিবর্তন করা যাবে। ইউজার নেমে শুধু অক্ষর, সংখ্যা, আন্ডার স্কোর চিহ্ন ও ফুল স্টপ ব্যবহার করা যাবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

৯ ঘণ্টা আগে

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ

৯ ঘণ্টা আগে

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

২১ ঘণ্টা আগে

২৫ বছরের অপেক্ষার অবসান, অবশেষে মায়ের বাহুডোরে ফরিদ

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।

১ দিন আগে