বিজ্ঞান

এডিসনের অদ্ভুত বিয়ে

অরুণ কুমার

টমাস আলভা এডিসন। পথিবীর সর্বকালের সেরা আবিষ্কারক। ট্রেনের সামান্য হকার থেকে বিশ্বখ্যাত আবিষ্কারক বনে যাওয়া এই মার্কিনীর জীবনরে গল্পটা সিনেমার মতো। বিশেষ করে তাঁ প্রেম এবং বিয়ে।

উদ্ভাবক হিসেবে যার উগৎজোড়া খ্যাতি। তখন জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছেন এডিসন। এই সময় তাঁর প্রথম স্ত্রী মারা যান।

নিঃসঙ্গ হয়ে পড়েন এডিসন। এক সময় বিষণ্ণতা পেয়ে বসেন। ঠিক সেই মুহূর্তে এক অনুষ্ঠানে মিনা মিলার নামের এক তরুণির সঙ্গে দেখা হয় এডিসনের। প্রথম দর্শনেই প্রেমে পড়ে যান এডিসন।

মিনার সঙ্গে পরিচিত হন। মিনার ছিলেন বিজ্ঞানপ্রেমী, তাঁর বাবাও একজন আবিষ্কারক। সুতরাং এডিসনের বন্ধু হতে তাঁর আপত্তি ছিল না। দিন যত যায়, বন্ধুত্ব গাঢ় হয়।

এডিসন মিনাকে টেলিগ্রাফের মোর্স কোড শেখান। মিনাও আগ্রহভরে তা শেখেন। পরে তারা যখন ঘুরতে যেতেন, মুখে কথা বলতেন না, হাতে টোকা দিয়ে মোর্স কোড লিখতেন। তাতেই বুঝে যেতেন কে কী বলছেন।

প্রেমে হাবুডুবু খাওয়া এডিসন বিয়ে করতে চান মিনাকে।

কিন্তু কনের কী মত জানেন না। সুতরাং প্রস্তাব দিয়ে দেখতে হবে। প্রস্তাবটা মিনাকে দিলেন অভিনবভাবে। ব্যবহার করলেন সেই মোর্স কোড। মিনার হাতে টোকা দিয়ে সংকেত লিখলেন:
.- - --- ..- .- .. -.. -.-- --- ..- -- --.
এই কোডের অর্থ ছিল-তুমি কি আমাকে বিয়ে করবে?

জবাবে মিনা লেখেন:
-.-- . ...
অর্থাৎ হ্যাঁ। এই প্রস্তাবের সূত্র ধরেই তাঁরা বিয়ে করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

৯ ঘণ্টা আগে

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ

১০ ঘণ্টা আগে

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

২১ ঘণ্টা আগে

২৫ বছরের অপেক্ষার অবসান, অবশেষে মায়ের বাহুডোরে ফরিদ

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।

১ দিন আগে