বিজ্ঞান

দুই বোনের এক প্রেমিক

অরুণ কুমার
বিজ্ঞানী মেরি কুরি

বিজ্ঞানী বলে কি তাঁরা নিরস- প্রেম ভালোবাসা তাঁদের মধ্যে থাকতে নেই। বিজ্ঞানীরা প্রেমে পড়তেন এবং পড়েন। বিজ্ঞানী হওয়ার আগেও পড়েন পরেও পড়েন। দুদুবার নোবেলজয়ী নারী বিজ্ঞানী প্রেমে পড়েছিলেন আরেক বিজ্ঞানী পিয়েরে কুরির। কিন্তু সে তো গবেষণা করতে গিয়ে, তবে প্রেমে পড়ার জন্য ততদিন অপেক্ষা করেননি। সেই কিশোরবেলাতেই প্রেমে পড়েছিলেন। বিজ্ঞানী বলে কি তাঁরা নিরস- প্রেম ভালোবাসা তাঁদের মধ্যে থাকতে নেই। বিজ্ঞানীরা প্রেমে পড়তেন এবং পড়েন। বিজ্ঞানী হওয়ার আগেও পড়েন পরেও পড়েন। দুদুবার নোবেলজয়ী নারী বিজ্ঞানী প্রেমে পড়েছিলেন আরেক বিজ্ঞানী পিয়েরে কুরির। কিন্তু সে তো গবেষণা করতে গিয়ে, তবে প্রেমে পড়ার জন্য ততদিন অপেক্ষা করেননি। সেই কিশোরবেলাতেই প্রেমে পড়েছিলেন।

কিন্তু সে প্রেমে পরিণতি পায়নি। তখন কে বুঝেছিল এই মেয়ে একদিন বিজ্ঞান দুনিয়ায় আইকনিক চরিত্র হয়ে উঠবে? যদি জানত লোকে, তাহলে কি ছেলেবেলার প্রেম ব্যর্থ হতো?

মেরিদের সংসারে তখন অর্থের টানাটানি। বাবা সংসার চালানোর জন্য বাড়িতেই একটা স্কুল খুলে বসেছিলেন। ছেলেমেয়েরা পড়তে আসত। বাড়িতেই মেস বানিয়ে থাকত কোনো কোনো ছেলেমেয়ে। ভিটোল্ড রেমেকি নামে এক সুদর্শন ছাত্র তাঁদের বাড়িতে বোর্ডার হন। প্রথম দর্শনেই তাঁর প্রেমে পড়ে যান মেরি। মন তোলপাড় করা প্রেম যাকে বলে। কিশোর বয়সের প্রেম তো এমনই হয়। ভালোবাসার মানুষটি মিষ্টি করে কথা বললে ভালো লাগে, তার হাসি ভালো লাগে, তার নাম শুনলেও ভালো লাগে। তবু মুখফুটে মানুষটিকে বলা যায় না সে সব কথা। ভেতরে ভেতরে মান-অভিমান চলে। মেরি কুরির প্রেমটাও ছিল এমন। ছটফট করেন। কাছের মানুষকে জানাতে ইচ্ছে করে। পিঠোপিঠি বোন হেলা। বছর খানেকের বড়।

কিশোরি কুরি থাকতে না পেরে বোনকে বলতে যান সে কথা। কিন্তু হায়, হেলাও ততোদিনে ভিটোল্ডের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। শুরু হলো দুবোনের প্রতিযোগিতা- ভিটোল্ডের মন জয় করার।

আবেগ যতই শক্তিশালী হোক, বাস্তবতার কাছে তাকে হার মানতে হয় প্রায়ই। ভিটোল্ড মেরি বা হেলা কাউকে ভালোবেসেছিলেন কিনা যায় না। তবে শিগগির মেরিদের বাড়ি ছেড়ে চলে যান। মেরি আর হেলার কিশোর প্রেমের অপমৃত্যু ঘটে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

১০ ঘণ্টা আগে

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ

১০ ঘণ্টা আগে

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

১ দিন আগে

২৫ বছরের অপেক্ষার অবসান, অবশেষে মায়ের বাহুডোরে ফরিদ

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।

১ দিন আগে