ডেস্ক, রাজনীতি ডটকম

মানুষ অন্যপ্রাণীর চেয়ে আলাদা কেন?
মানুষের জ্ঞান ও বুদ্ধিই অন্য প্রাণীদের সঙ্গে মানুষের পার্থক্য তৈরি করে দেয়। আর এই দুটো ব্যাপারের সঙ্গেই জড়িয়ে আছে স্মৃতি। তবে স্মৃতি কী তা জানার আগে, জানতে হবে জ্ঞান আসলে কী?
জ্ঞান হলো আপনার অভিজ্ঞতা থেকে নেওয়া শিক্ষা। আবার বই পড়ে, সিনেমা দেখে কিংবা গল্প শুনে নেওয়া শিক্ষাটাও জ্ঞানের কাতারে পড়ে। কিন্তু অভিজ্ঞতা বলুন, শিক্ষা বলুন কিংবা বুদ্ধি—এ সব কিছুর জন্য দরকার হলো স্মৃতি। ইংরেজিতে যাকে বলে মেমোরি।
মোবাইল ফোন কিংবা কম্পিউটারে যেসব মেমোরি কার্ড বা স্টোরেজ দেখি, সেগুলোতে কোনো তথ্য সংরক্ষণ করা হয় আসলে মানুষের মস্তিষ্কের অনুকরণেই।
অর্থাৎ মানুষের মস্তিষ্কে এমন একটা ব্যবস্থা আছে, যার মধ্যে কোনো তথ্য জমা থাকে। মস্তিষ্কের স্মৃতিকোষগুলো তথ্য ধারণ করার কাজ করে। সেই তথ্যই স্মৃতি হিসেবে আমরা বিভিন্ন সময় মনে করতে পারি।
কিন্তু স্মৃতিটা আসলে কী? এগুলো কিভাবেই বা কাজ করে?
স্মৃতি মানে কিন্তু শুধু তথ্য জমা হওয়া নয়। স্মৃতি হলো জমা করা তথ্যকে আবার একই প্রক্রিয়ায় তৈরি করা। অর্থাৎ আমরা যখন কোনো ঘটনা দেখছি, সেগুলো তথ্য হিসেবে স্মৃতি কোষে জমা হয়ে থাকছে। তখন সেসব ঘটনা নিউরণে কিছু প্রতিক্রিয়া তৈরি করে।
এসব প্রতিক্রিয়ার আবার নানা রকমফের। ঘটনা থেকে আসা আলো এক রকম তথ্য দিচ্ছে নিউরনগুলোকে, সেখান থেকে আসা শব্দ কিংবা গন্ধ আবার আলাদা আলাদা প্রতিক্রিয়া তৈরি করছে। তা ছাড়া ঘটনা থেকে আসা বিভিন্ন রঙের আলোকরশ্মি ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায় নিউরনে। তেমনি বিভিন্ন মাত্রার শব্দ কম্পন ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করে।
একটা ঘটনা থেকে আসা তথ্যগুলো এত সব প্রতিক্রিয়া তৈরি করে স্মৃতিকোষে।
আমরা যখন সেই ঘটনার কথা মনে করি, তখন সেই তথ্যগুলো একই রকম প্রতিক্রিয়া তৈরি নিউরনে। ফলে পুরো ঘটনার একটা মানসিক ছবি তৈরি হয় মস্তিষ্কে। অনেকটা মূল ঘটনার মতো। অর্থাৎ আগের ঘটনাটিরই একটা কাল্পনিক মডেল তৈরি হয় মগজে। অর্থাৎ পুরো ঘটনাটা আমরা মনশ্চচোখে দেখতে পাই। সেটাই আসলে আমাদের স্মৃতি।
সূত্র :
১. মেমোরি : হাউ দ্য ব্রেইন স্পিনস ইউর লাইফ স্টোরি/ক্রিস্টেন উইয়ার/নিউ সায়েন্টিস্ট
২. হোয়াট ইজ দ্য মেমোরি ক্যাপাসিটি অব দ্য হিউম্যান/পল রেবার/সায়েন্টিফিক অ্যামেরিকান
৩. মস্তিষ্ক/হাসান তারেক চৌধুরী

জাপানের সিনিয়র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোযুকি বলেন, বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তি গড়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি জাপানের মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল (এফওআইপি) গড়ার পরিকল্পনা সম্পর্কে বাংলাদেশকে অবহিত করেন।
২ ঘণ্টা আগে
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের মূল কেন্দ্র পরিবার। একটি পরিবারের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও জীবনযাত্রার মানের উন্নয়ন নিশ্চিত করা গেলে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই এসডিজি বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে সাধারণ মানুষের প্রয়োজন ও জীবনমানের উন্নয়নকে সর্ব
১৬ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘পলিটিক্যাল ক্লাউন’ আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল, অর্থাৎ ওবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন।’
১৬ ঘণ্টা আগে
বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এসব প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব বদলি ও পদায়ন অবিলম্বে কার্যকর হবে।
১৭ ঘণ্টা আগে