প্রকৃতি

ডুমুরের কি ‍ফুল ফোটে?

অরুণ কুমার
ডুমুরের ফুল হয় এর ফলের ভেতরে

ডুমুরের ফুল নিয়ে প্রবাদ বাক্য পর্যন্ত হয়ে গেছে। কিন্তু এর ফুল কেউ দেখেছে এ কথা বলতে পারেন না। বিজ্ঞানীদের কথা আলাদা। আসলেই কি ডুমুরের ফুল হয় না। নাকি আমরা দেখতে পাই না।

ডুমুরের কি ‍ফুল ফোটে?ডুমুরের ফুল নিয়ে প্রবাদ বাক্য পর্যন্ত হয়ে গেছে। কিন্তু এর ফুল কেউ দেখেছে এ কথা বলতে পারেন না। বিজ্ঞানীদের কথা আলাদা। আসলেই কি ডুমুরের ফুল হয় না। নাকি আমরা দেখতে পাই না।াদ বাক্য পর্যন্ত হয়ে গেছে। কিন্তু এর ফুল কেউ দেখেছে এ কথা বলতে পারেন না। বিজ্ঞানীদের কথা আলাদা। আসলেই কি ডুমুরের ফুল হয় না। নাকি আমরা দেখতে পাই না।

ডুমুরে ফুল ফোটে। কারণ, বীজ ছাড়া বংশবিস্তারের অন্যপদ্ধতি নেই এদের। কিন্তু আমরা ডুমুরের দেখতে পাই না। চাইলেই কিন্তু আপনিও দেখতে পারেন ডুমুরের ফুল।

অনেকে বলেন, ডুমুরের ফুল ফোটে কান্ডের ভেতর, তাই দেখা যায় না। একথা আসলে ঠিক নয়। ডুমুরের যে ফলটা দেখি, সেটা শুধু ফল নয়, একই সঙ্গে ফুলও। ডুমুর যখন ছোট, তখন সেটা আসলে ফুল; বড় হলে ফল। ডুমুর যখন ফুল তখন ওর ভেতরটা বেশ ফাঁপা থাকে। তার ভেতর থাকে পুংকেশর, গর্ভাশয়, পরাগরেণু। অর্থাৎ ডুমুরের ফুলটা আসলে খোসা দিয়ে মোড়ানে।

তাহলে এ ফুলের পরাগায়নটা কীভাবে ঘটে?

বেশিরভাগ ফুলেই মধু থাকে। কীট-পতঙ্গ মধুতে আকৃষ্ট হয়ে ফুলের কাছে এসে পরাগায়ন ঘটিয়ে যায়। ডুমুরের ফুলে মধু নেই, তার ওপর আবার খোলস দিয়ে ঢাকা, পোকারা কেন আকৃষ্ট হবে?

এক ধরনের খুদে বোলতা পরাগায়নের কাজটা করে। বোলতাগুলো খুব ছোট, ডানাওয়ালা পিঁপড়ের মতো। এদের ঢোকার বন্দোবস্ত আছে ডুমুরের ভেতরে। ডুমুরের ফুলের মাথায় অর্থাৎ বোঁটার ঠিক উল্টো দিকে দিকে খুব সূক্ষ্ম একটা ছিদ্র থাকে। খুব ভালো করে না দেখলে বোঝা যায় না। আর এই বোলতার যে আকার, খুব সহজেই ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে যেতে পারে।

এখানেও আবার সেই আগের প্রশ্ন, ঢোকার বন্দোবস্ত না হয় হলো, কিন্তু বোলতার লাভ কি ভেতরে ঢুকে, মধু তো নেই?

ডুমুরের ফুলে মধু না থাকলেও এদের বীজ বেশ পুষ্টিকর, অন্তত বোলতাদের জন্য। তাই ফুল অবস্থায় যখন থাকে ডুমুরগুলো, সে সময় বোলতারা ডিম পেড়ে আসে ফুলের ভেতর। আর ডিম পাড়তে গিয়েই পরাগরেণু মাখামাখি করে ডুমুরের ফুলের পরাগায়ন ঘটিয়ে ফেলে অজান্তেই। বোলতার ডিম ফুটে যত দিনে শুককীট বের হয়,ততদিনে ডুমুরের ভেতর নরম-নরম বীজ তৈরি হয়, সেই বীজ বোলতার শুককীটের প্রিয় খাদ্য।

সুতরাং আর দশটা ফুলের মতো বাইরে না ফুটলেও ডুমুরের খোলসের ভেতরে ঠিকই ফুল ফোটে। স্বাভাবিক নিয়মেই সেই ফুলের পরাগায়ন ঘটে। একই পদ্ধতিতে পরাগায়ণ ঘটে বট-পাকুড় অশ্বথেরও। এরা ডুমুরের জাত ভাই কিনা!

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পড়াশোনা ছেড়ে দিলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসা কী কারণে বাতিল হতে পারে, সে বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনা ছেড়ে দেওয়া, ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে স্টাডি প্রোগ্রাম থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

১০ ঘণ্টা আগে

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

১১ ঘণ্টা আগে

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ

১১ ঘণ্টা আগে

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

১ দিন আগে