বিজ্ঞান

মিয়াজমা তত্ত্বের মৃত্যু ও লুই পাস্তুরের জয়যাত্রা

অরুণ কুমার
লুই পাস্তুর মিয়াজমা তত্ত্বের অবসান ঘটান

লুই পাস্তুরের সময় ইউরোপে বিশেষ করে ফ্রান্সে মিয়াজমা নামে একটা ভুল ধারণা চালু ছিল। সাধারণ মানুষ তো বটেই, চিকিৎসাবিজ্ঞানীরাও মনে করত অশুভ বাতাস মানুষের রোগ বালাইয়ের জন্য দায়ী। আরও একটা ভুল ধারণা চালু ছিল, সেটা এই মিয়াজমার কারণেই। মানুষ মনে করত রোগ-জীবাণু বা কীট পতঙ্গ নাকি এমনিতেই জন্ম নেয়। এ ধারণা আসলে আমাদের বাংলাদেশেও চালু ছিল ১৯৯০ দশক পর্যন্তও।

যেমন ধরা যাক, একটা সুন্দর পাকা পেয়ারা। কিন্তু কাটার পর দেখা গেল তার ভেতরে পোকা গিজ গিজ করছে। পেয়ারার ভেতর পোকা কোথা থেকে এলো? সাধারণ মানুষ মনে করত এমনিতেই এর ভেতর পোকা জন্ম নেয়। কোথাও খাবার রেখে দিলে কয়েকদিন পর দেখা যায়, তার ভেতর পোকা জন্মেছে। এখানেও সেই আপনা থেকে পোকা জন্মনো তত্ত্বে বিশ্বাসী ছিল মানুষের। এখন আমরা জানি এগুলোর বেশিরভাগই মাছির বাচ্চা। আর মাছি বা কোনো ধরনের পোকা, এমনকী খুদে জীবাণুরাও আপনা থেকে জন্মায় না। কোথাও কোনো খাবার রেখে দিলে সেখানে মাছি বসে। সেই মাছি ডিম পেড়ে যায় খাবারের ভেতর। কয়েকদিনের ভেতরে ডিম ফুটে শুঁয়োপোকা জন্ম নেয়।

ফলের ভেতরেও পোকা এমনিতে জন্মায় না। বোলতা জাতীয় পতঙ্গরা হুলের সাহায্যে ফলের গায়ে ছিদ্র করে তার ভেতরে ডিম পেড়ে যায়। ফল পাকার সময় যতদিনে হয়, বোলতার ডিম ফুটে শুঁয়োপোকারও জন্ম হয় ততদিনে।

লুই পাস্তরের সময় এতকিছু জানা সম্ভব ছিল না। কিন্তু পাস্তুর ঠিকই বুঝতে পেরেছিলেন, এমনি এমনি কোনো প্রাণের জন্ম হয় না।

সে সময় ফরাসী বিজ্ঞান একাডেমি এই বিষয়টার নিষ্পতি করতে চাইলেন। এ জন্য আলহামবার্ট পুরস্কার ঘোষণা করল সরকারি এই প্রতিষ্ঠানটি। যার মূল ছিল আড়াই হাজার ফ্রাঁ। সে সময় আড়াই হাজার ফ্রাঁ মানে অনেক টাকা। আর কেউ এই চ্যালেঞ্জে নেমেছিলেন কিনা যায় না। তবে পাস্তুর কোমর বেঁধে নেমে পড়লেন।

এজন্য তিনি মুরগির মাংস বেছে নিলেন। মুরগির মাংস রান্না করে সেটাকে পাস্তুরিত করে রেখে দিলেন একটা কাচের পাত্রে। তাপপর ছিপি এঁটে পাত্রটির মুখ বন্ধ করে দিলেন। যদি রোগজীবাণু কিংবা মাছি বা পোকার লার্ভা এমনিতেই জন্মাই তাহলে পাত্রের ভেতরেই জন্মাবে। কিন্তু বেশ কয়েকদিন রাখার পরেও মুরগির ঝোলে কোনো পরিবর্তন হলো না। একদম তাজা রইল।

পোকামাকড়, জীবাণুর আক্রমণ হলে এতদিনে তা হওয়ার কথা ছিল। কিন্তু হয়নি। এবার পাস্তুর পাত্রের মুখ খুলে দিলেন। দেখা গেল কয়েক দিনের মধ্যেই তার ভেতরে পচে গেছে মুরগির ঝোল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

৯ ঘণ্টা আগে

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ

১০ ঘণ্টা আগে

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

২১ ঘণ্টা আগে

২৫ বছরের অপেক্ষার অবসান, অবশেষে মায়ের বাহুডোরে ফরিদ

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।

১ দিন আগে