ফাইভ-জি সুবিধার চমক হবে ভার্চুয়াল র‍্যাম

ডেস্ক, রাজনীতি ডটকম
ভার্চুয়াল র‍্যাম। প্রতীকী ছবি

কম্পিউটার কিংবা মোবাইল ফোনের র‍্যাম বিষয়ে আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু ভার্চুয়াল র‍্যাম! সে বিষয়ে খুব একটা কিছু জানা না গেলেও বাজারে শোনা যাচ্ছে এর কথা।

আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি, তারা অন ড্রাইভ নামে একটি ফিচারের কথা কমবেশি জানি। সেখানে ল্যাপটপের কিছু ফাইল জমা থাকে। ঠিক তেমনি ভার্চুয়াল র‍্যামেও এ ধরনের মেমোরি হিসেবে ব্যবহার করা হয়।

ভার্চুয়াল র‍্যামের সুবিধা

র‍্যাম বেশি হওয়ার সুবিধা আমরা সবাই কমবেশি জানি। ভার্চুয়াল র‍্যাম একধরনের মেমোরি। এটি ব্যবহার করা হয় এখনকার আপডেট মোবাইল ফোনে। আপনার মোবাইল ফোনে যদি ভার্চুয়াল র‍্যাম ও রম থাকে, তাহলে আপনি কিছু ক্ষেত্রে অতিরিক্ত মেমোরির সুবিধা পাবেন। যেমন অনলাইন গেম খেলার সময় মোবাইল ফোনের র‍্যামের পরিমাণ কম থাকলে ভার্চুয়াল র‍্যাম অতিরিক্ত সুবিধা দেবে। এ ছাড়া নির্মাতাপ্রতিষ্ঠান চাইলে আপনার মোবাইল ফোনটি আপডেট করার সঙ্গে সঙ্গে ভার্চুয়াল র‍্যামের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। যেভাবে আমরা গুগল ড্রাইভের স্পেস ব্যবহার করি, সেভাবে ভার্চুয়াল র‍্যামের স্পেস ব্যবহার করা যাবে।

ভার্চুয়াল র‍্যামের অসুবিধা

মোবাইল ফোনের ভার্চুয়াল র‍্যাম চাইলেও ফিজিক্যাল র‍্যামের মতো ব্যবহার করা যাবে না। ভার্চুয়াল র‍্যাম ব্যবহারে কিছু সীমাবদ্ধতা আছে। যেমন এটি মোবাইল ফোনের আসল র‍্যামের মতো সব সময় সাপোর্ট না-ও দিতে পারে। ভার্চুয়াল র‍্যাম সিস্টেমের ধারণা বেশ পুরোনো। কিছু সীমাবদ্ধতার কথা চিন্তা করে এই র‍্যাম চালু করা হয়নি এত দিন। কয়েক দিন বাদেই ফাইভ-জি প্রযুক্তি আসছে। সে সুবিধা কাজে লাগাতে এবার বাজারে আসছে ভার্চুয়াল র‍্যাম সিস্টেম।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পড়াশোনা ছেড়ে দিলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসা কী কারণে বাতিল হতে পারে, সে বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনা ছেড়ে দেওয়া, ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে স্টাডি প্রোগ্রাম থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

১০ ঘণ্টা আগে

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

১২ ঘণ্টা আগে

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ

১২ ঘণ্টা আগে

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

১ দিন আগে