স্মার্ট বাংলাদেশ পরিকল্পনা প্রণয়নে প্রস্তুতিমূলক সভা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

স্মার্ট বাংলাদেশ পরিকল্পনা প্রণয়নে দুই দিনব্যাপী প্রস্তুতি ও করণীয় শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তথ্য ও যোগাযোগ বিভাগের তত্ত্ববধানে এবং এটুআই ও ইডিজিই প্রকল্পের সহযোগিতায় বিয়াম ফাউন্ডেশন ঢাকাতে সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন।

সভায় ৫৬টি মন্ত্রণালয়/বিভাগ থেকে প্রায় ১১৫ জন কর্মকর্তা (চীফ ইনোভেশন অফিসার এবং আইটি ফোকাল), গভর্মেন্ট, একাডেমিয়া, ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞসহ প্রায় ১৫০ জন অংশ নেন।

এটুআইয়ের চিফ-ই-গভর্নেন্স এবং পরিকল্পনা প্রণয়ন কৌশল ও বাস্তবায়ন টিমের সদ্যস্য ড. ফরহাদ জাহিদ শেখ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, স্ব স্ব মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক দুই দিনব্যাপী স্মার্ট বাংলাদেশ পরিকল্পনা প্রণয়ন (১ম পর্যায়) প্রোগ্রাম আয়োজন বিষয়ে পূর্বপ্রস্তুতি, প্রোগ্রাম কার্যক্রম, করণীয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক প্রয়োজনীয় সহযোগিতা বিষয়ক সামগ্রিক তথ্য উপস্থাপনা করেন।

মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক স্মার্ট বাংলাদেশ পরিকল্পনা বিষয়ক গৃহীত সকল উদ্যোগ একত্রীকরণ এবং পরিকল্পনা কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্ববধায়নে ‘স্মার্ট বাংলাদেশ প্ল্যানিং এক্সিলারেটর’ প্লাটফর্মটি তৈরি করা হয়েছে।

ড. ফরহাদ তার উপস্থাপনায় প্লাটফর্মটি কীভাবে পরিচালনা করা হবে, সে বিষয়ে সার্বিক সহায়িকা প্রদান করেন। এ সময় মন্ত্রণালয় এবং বিভাগ থেকে মনোনীত চিফ ইনোভেশন অফিসার ও আইটি ফোকালরা স্ব স্ব মন্ত্রণালয়ের একাউন্টে লগইন করে মোট ৫২টি কুইক উইন উদ্যোগ ইনপুট দেওয়ার মাধ্যমে সিস্টেম পরিচালনা অনুশীলন করেন। কুইক উইন উদ্যোগ থেকে বাছাই করা ৩টি উদ্যোগ সভায় উপস্থাপন করা হয়।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক নবনীতা চক্রবর্তীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জনাব মো. মাহমুদুল হোসাইন খান, যুগ্ম সচিব ও পরিকল্পনা প্রণয়ন কৌশল ও বাস্তবায়ন টিমের লিডার ড. মুহম্মদ মেহেদী হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইডিজিই প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব মো. সাখাওয়াৎ হোসেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক-২ জনাব মো. শহীদুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব ও এটুআই প্রকল্প পরিচালক জনাব মো. মামুনুর রশীদ ভূঞা।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন বেসিস, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ কম্পিউটার সমিতি, বিসিজি, ইডিজিই, এটুআই এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের  কর্মকর্তারা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পড়াশোনা ছেড়ে দিলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসা কী কারণে বাতিল হতে পারে, সে বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনা ছেড়ে দেওয়া, ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে স্টাডি প্রোগ্রাম থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

১০ ঘণ্টা আগে

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

১২ ঘণ্টা আগে

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ

১২ ঘণ্টা আগে

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

১ দিন আগে