বিজ্ঞান

টমসনের ভুল

অরুণ কুমার
নীলস বোরকে চিনতে ভুল করেছিলেন জে জে টমসন

পাক্কা জহুরির কখনো রত্ন চিনতেন ভুল হয়। আর তেমনি এক ভুল করেছিলেন ইলেকট্রনের আবিষ্কারক জে জে টমসন। অথচ এই টমসনের হাত ধরেই বিজ্ঞান জগতে আলো ছড়িয়েছিলেন পরমাণুর সোলার সিস্টেম অ্যাটোম মডেলের প্রবক্তা আর্নেস্ট রাদারফোর্ড। রাদাফোর্ডের কাছেই দীক্ষা নিয়েছিলেন ডেনিস বিজ্ঞানী নীলস বোর। যিনি কোয়ান্টাম বিল্পবের নেতৃত্ব দিয়েছিলেন।

নিলস বোর তখন তরুণ। খুব ইচ্ছা ছিল টমসনের সঙ্গে কাজ করার। এ জন্য কেমব্রিজে আবেদনও করলেন। ১৯১১ সালে সেখান থেকে চিঠি এল। কেমব্রিজে পা রাখলেন বোর।

টমসন তখন বিখ্যাত ক্যাভেন্ডিশ ল্যাবরেটরির পরিচালক। প্রথমেই টমসনের সঙ্গে পরিচিত হলেন বোর। থিসিস পেপারটাও ছিল সঙ্গে। এবার অবশ্য ইংরেজিতে অনুবাদ করেই এনেছেন।

শুধু থিসিস পেপার নয়, সঙ্গে নিয়ে যান থমসনের লেখা একটা বইও। বইটার কোথাও একটা ভুল ছিল। বোর পেপারটা টমসনকে দিয়েছিলেন পড়ার জন্য। আর সেই সঙ্গে টমসনের ভুলত্রুটির কথাও তুলেছিলেন।

টমসন বোধ হয় ভুলটা তখন মানতে পারেননি।

যা–ই হোক, টমসন বোরের থিসিস পেপারটা পড়ে দেখবেন বলে আশ্বাস দিলেন। কিন্তু কাজের চাপে তিনি সেটার কথা ভুলে যান। দিনের পর দিন কেটে যায়, টমসনের কাছ থেকে জবাব আসে না। বোর হতাশ হয়ে পড়েন।

মনের কোণে হয়তো একটা আশা ছিল, টমসন তাঁর পেপারটা পড়ে দেখবেন, তখন নিশ্চয়ই তিনি টমসনের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। কিন্তু সে সুযোগ আর হয়নি বোরের।

হতাশ বোর চলে গেলেন ম্যানচেস্টারে। সেখানকার ফিজিওলজি বিভাগের গবেষক লোরেল স্মিথ। টমসনের বাবার ছাত্র। তিনিই বোরকে পরিচয় করিয়ে দিলেন টমসনের একসময়ের শিষ্য রাদারফোর্ডের সঙ্গে। সেই বছরই রাদারফোর্ড তাঁর পরমাণু মডেল প্রকাশ করেছেন। রাদারফোর্ডের কাছ থেকে বোর পেলেন উষ্ণ অভ্যর্থনা। সুযোগ পেলেন রাদারফোর্ডের অধীনে কাজ করার। ওদিকে টমসন নিজেকে গুটিয়ে নিলেন ইলেকট্রন ও পরমাণুবিষয়ক কর্মকাণ্ড থেকে।

যখন মারা যান বোর, তখন বিশ্বের সর্বকালের সবচেয়ে বড় বিজ্ঞানীদের কাতারে ঠাঁই পেয়ে গেছেন তিনি। টমমসনও নমস্য। নমস্য ব্যক্তিদেরও যে রত্ন চিনতে ভুল হয়, বোরের ঘটনা সে ব্যাপারটাই আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ইতিহাসকে।

সূত্র: ব্রিটানিকা

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

৯ ঘণ্টা আগে

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ

৯ ঘণ্টা আগে

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

২১ ঘণ্টা আগে

২৫ বছরের অপেক্ষার অবসান, অবশেষে মায়ের বাহুডোরে ফরিদ

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।

১ দিন আগে