উধাও হয়ে গেল ফেসবুক

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ২২: ৩৯

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিপর্যয় দেখা দিয়েছে। কারিগরি ত্রুটির কারণে ফেসবুক ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্ট থেকে লগআউট হয়ে গেছেন। ফেসবুকের ম্যাসেঞ্জার, স্মার্টফোন ও ট্যাব অ্যাপ এবং ওয়েবসাইটে এই সমস্যায় পড়তে হচ্ছে ব্যবহারকারীদের।

ডাউন ডিটেক্টর ওয়েবসাইট জানিয়েছে, বাংলাদেশ সময় ৯টা (ইস্টার্ন টাইম ১০ টা) থেকে শুরু করে মাত্র ৩০ মিনিটে ৪৪ হাজারের বেশি ব্যবহারকারী ফেসবুকে লগিন করা নিয়ে সমস্যার কথা জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে ফেসবুকের এই সমস্যার কারণ জানা যায়নি। অনেকে জানিয়েছেন, পুনরায় লগিন করার চেষ্টা করলে ফেসবুক তাদের পাসওয়ার্ড সঠিক নয় বলে জানাচ্ছে। কেউ কেউ পাসওয়ার্ড পরিবর্তন করলেও একই বার্তা পাচ্ছেন।

মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামেও সার্চ ও অন্যান্য বিষয়ে সমস্যার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ অনেকে ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে হতাশার কথা ব্যক্ত করছেন। #FacebookDown হ্যাশট্যাগ এক্স-এ ট্রেন্ডিংয়ে রয়েছে।

ফেসবুক বা ইনস্টাগ্রামের পক্ষ থেকে এই সমস্যার বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এই বিপর্যয়ে ফেসবুককেন্দ্রিক ব্যবসায় জড়িতদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মার্কেটিংসহ বৈশ্বিক যোগাযোগব্যবস্থায় ফেসবুকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পড়াশোনা ছেড়ে দিলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসা কী কারণে বাতিল হতে পারে, সে বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনা ছেড়ে দেওয়া, ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে স্টাডি প্রোগ্রাম থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

৯ ঘণ্টা আগে

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

১১ ঘণ্টা আগে

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ

১১ ঘণ্টা আগে

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

১ দিন আগে