প্রচন্ড গরমে স্মার্টফোনের বিস্ফোরণ এড়াতে করণীয়

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ২০: ০১

বর্তমানে স্মার্টফোন বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার খবর খুব বেশী শোনা যায়। বিশেষ করে বর্তমানে বেশি তাপমাত্রার কারণে স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরণের ঘটনা খুবই ঝুঁকিপূর্ণ।

স্মার্টফোনে খুব কম জায়গায় হাই ক্যাপাসিটির ব্যাটারি ফিট করা থাকে। আর ফোনে আগুন ধরে যাওয়া বা বিস্ফোরিত হওয়ার বেশিরভাগ ঘটনা এর ব্যাটারির সাথেই সম্পর্কিত। স্মার্টফোনের বিস্ফোরণ এড়াতে করণীয়গুলো জেনে নেওয়া যাক:-

উচ্চ তাপমাত্রা থেকে দূরে রাখা

ফোন সরাসরি সূর্যের আলোতে বা ঘরের মধ্যে রেখে দিলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ বা আগুন ধরে যেতে পারে। তাপমাত্রা খুব বেশি হলে ফোনে লাগিয়ে রাখা মোটা কেস বা কভারের কারণেও সমস্যা হতে পারে। এছাড়া ফোনের ওপর বেশি চাপ পড়লেও তা গরম হয়ে যায়।

কম দামের চার্জার

ফোনের ব্যাটারি বিস্ফোরণের অন্যতম কারণ হলো, আসল চার্জার ব্যবহার না করা। নতুন চার্জার কেনার সময় অধিকাংশই খরচ বাঁচিয়ে কম দামে চার্জার কেনেন। যা ফোনের জন্য অত্যন্ত ক্ষতিকর। অবশ্যই কোম্পানির চার্জারই কিনুন। এতে আপনার ফোন অনেকদিন সুরক্ষিত থাকবে। এছাড়াও এই গরমে দীর্ঘ সময় ধরে একটানা ফোন চার্জ না দেওয়ায় উত্তম।

খারাপ ব্যাটারি

ফোনের ব্যাটারি পুরোনো বা ক্ষতিগ্রস্ত হলে তাতে আগুন লাগার আশঙ্কা বাড়ে। যদি মনে হয়, স্মার্টফোনের ব্যাটারিতে কোনো সমস্যা আছে বা সেটি ফুলে গেছে, তাহলে এই গরমে দ্রুত সার্ভিস সেন্টারে গিয়ে তা পরীক্ষা করুন।

অতিরিক্ত চার্জ

অনেকেই সারাদিন ফোন ব্যবহার করেন এবং সারারাত ফোন চার্জে বসিয়ে রাখেন। যা একেবারই উচিত নয়। ব্যাটারি নষ্টের আরেকটি কারণ অতিরিক্ত চার্জ দেওয়া। এতে ফোন বিস্ফোরণ হতে পারে। ফোনের ব্যাটারি ১০০ শতাংশ চার্জ হয়ে গেলেই তা চার্জার থেকে খুলে রাখা বাধ্যতামূলক।

ক্রমাগত ব্যবহার

দীর্ঘ সময় ধরে স্মার্টফোনে গেম খেলা বা ভিডিও দেখলে বেশি তাপ উৎপন্ন হয় এবং আগুন ধরে যেতে পারে। তাই এই সময় একটানা ফোন ব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখুন। এছাড়া চার্জ দিয়ে ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। এছাড়াও রোদের মধ্যে বেশিক্ষণ স্মার্টফোন রাখা যাবে না। এতে ব্যাটারি গরম হয়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। ফোন কোনোভাবে গরম হয়ে গেলে দ্রুত ব্যবহার বন্ধ করুন।

আগুন ধরে গেলে করণীয়

দুর্ভাগ্যবশত ফোনে আগুন ধরে গেলে সঙ্গে সঙ্গে তা দূরে ফেলে দিন। তবে এই ধরনের আগুন নেভাতে কখনোই পানি বা বালি ব্যবহার করবেন না। ফোনের ওয়ারেন্টি থাকলে কোনোভাবে দুর্ঘটনাজনিত অবস্থার ভিডিও-ছবি তুলে রাখতে পারেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

৯ ঘণ্টা আগে

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ

১০ ঘণ্টা আগে

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

২১ ঘণ্টা আগে

২৫ বছরের অপেক্ষার অবসান, অবশেষে মায়ের বাহুডোরে ফরিদ

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।

১ দিন আগে