ডেস্ক, রাজনীতি ডটকম

শিগগিরই আকাশে দেখা যাবে নতুন বছরের প্রথম ‘সুপারমুন’। আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) পূর্ণিমার চাঁদ উদিত হবে, যা রাতের আকাশে স্বাভাবিকের তুলনায় অনেক বড় আকারে দেখা যাবে। এর মাধ্যমে গত বছরের অক্টোবরে শুরু হওয়া সুপারমুনের ধারাবাহিকতার শেষ পর্বটি সম্পন্ন হবে।
বিজ্ঞানীদের মতে, চাঁদ যখন তার স্বাভাবিক কক্ষপথের তুলনায় পৃথিবীর আরও কাছাকাছি চলে আসে, তখন সেই পূর্ণিমাকে সুপারমুন বলা হয়। এই সময় চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় এবং প্রায় ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়।
বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে চাঁদ তার পূর্ণতম অবস্থানে পৌঁছাবে। তবে এর আগের রাতেই আকাশে একটি বড় ও উজ্জ্বল গোলক হিসেবে চাঁদ স্পষ্টভাবে দৃশ্যমান হবে।
জানুয়ারির এই সুপারমুনটি ঐতিহ্যগতভাবে ‘উলফ মুন’, ‘কোল্ড মুন’ এবং ‘হার্ড মুন’ নামেও পরিচিত। যদিও এসব নামের পেছনে ঐতিহ্যগত ভিত্তি রয়েছে, তবে সাম্প্রতিক বছরগুলোতেই নামগুলো বেশি জনপ্রিয়তা পেয়েছে।
নতুন বছরের শুরুতে এই মনোমুগ্ধকর জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য উপভোগ করতে রাতের আকাশের দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন জ্যোতির্বিদরা।
সুপারমুনের ঠিক দুই মাস পর আগামী ৩ মার্চ পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে বিরল এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।

সকাল থেকেই পরিবারের সন্ধানে কাজ শুরু করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের কর্মীরা। স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় মানুষের সহযোগিতায় দেশে ফেরার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা পালং ইউনিয়নের নাছির পাড়ায় তার পরিবারের সন্ধান পাওয়া যায়।
৯ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টায় দুই ভাসমান টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহের হার ছিল ৬৩ কোটি ১০ লাখ ঘনফুট। আগের দিন সোমবার রাত ৮টায় এই সরবরাহ ছিল ৬৬ কোটি ৬০ লাখ ঘনফুট। অর্থাৎ, মঙ্গলবার সন্ধ্যায় এলএনজি সরবরাহ ৩ কোটি ৫০ লাখ ঘনফুট বা ৫ দশমিক ৩ শতাংশ কমেছে।
১২ ঘণ্টা আগে
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও ‘টেরে ডেস হোমস (টিডিএইচ) নেদারল্যান্ডসে’র কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন ‘স্পিক আপ!’ প্রকল্পের অধীনে আয়োজিত এক বিশেষ ওরিয়েন্টেশন সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
১৩ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের অনুসারীদের সঙ্গে জ্যেষ্ঠ সহসভাপতি সাব্বির হোসেন শান্তর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহতদের মধ্যে দুজনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে